somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অজয় শীল
মানুষের মাঝে মানবীয় গুণাবলী বিকশিত হোক, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের সম্মান নিয়ে বেচে থাকুক। বাঘ, ভাল্লুক, জন্তু-জানোয়ারের বিশেষণে যেন আর বিশেষায়িত না হয়। এ উদ্দেশ্যে আমার মিশন "চরিত্র গঠন আন্দোলন"।

নতুন বছরের ভাবনা - আমরা কি করি? আমাদের কি করা উচিৎ?

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনি যদি কাউকে এখন জিজ্ঞাসা করেন, “কেমন আছেন?” তার উত্তরে তিনি সচরাচর কি বলেন – ‘এইতো ভাই, চলছে কোন রকম’, ‘আছি মোটামুটি’, ‘ভালো নেই ভাই, সংসারে অশান্তি’, ‘ভালো কোত্থেকে ভাই, ভালোর দিন শেষ’ কিংবা বলবেন ‘আছি---’ (সাথে একটা দীর্ঘশ্বাস)। এই কথা গুলি শুনতে আমরা অভ্যস্ত। এই কথাগুলো আমরা পরিচিতজনদেরই বলি। কেউ কেউ আবার কারো খারাপ থাকার খবর শুনতেই ভালবাসে। এ ধরণের লোকদের সামনে যদি কোয়ান্টাম মেথডের ভাষায় ‘বেশ ভাল আছি’ বলেন তাহলে উনার কিছুটা হিংসে হতে পারে। ভেতরে ভেতরে জ্বলতে পারে আর টেকনিক্যালি সর্বাত্মক চেষ্টায় চাইবেন আপনাকে একটু খারাপ রাখতে। এ আহাম্মকের দল গুলো সব সময় ছিদ্রান্বেষণে তৎপর থাকে। আমরা নিজের দুর্ভাগ্য নিজেই গড়ি। আমি যদি পরীক্ষায় খারাপ করি তাহলে চাইব পৃথিবীর সবাই যেন পরীক্ষায় খারাপ করে। কারো ভালো শুনলে হিংসেই জ্বলে উঠি। একটা বালতিতে কিছু কাঁকড়া রাখলে একটি কাঁকড়া সর্বাত্মক চেষ্টায় উঠতে চাইলে অন্য কাঁকড়া গুলো টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে দেয়। ফলে কোনটিই আর উপরে উঠতে পারে না।
মানুষ নিজেকে সব চেয়ে সেরা মনে করে। নিজের সম্পর্কে সব সময় সচেতন থাকে। নিজের পছন্দ, রুচি, চালচলন, পোশাকআশাক সব কিছুতে একটু সচেতন। কিন্তু ভাবতে অবাক লাগে মানুষের দৃষ্টিটা থাকে বাইরের দিকে। আমরা সবসময় অন্যকে অনুসরণ করি, অন্যের মতন হতে চাই, অন্যের সাথে নিজেকে তুলনা করি। কখনো আজকের ‘আমি’কে কালকের ‘আমি’র সাথে তুলনা করি না। এজন্যই পরচর্চা আমাদের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

কারো ক্ষতি কামনা করে আপনি কি আসলে সুখে থাকতে পারেন? এক কথায় ‘না’। একজন লোক একটি আশ্চর্য প্রদীপ পেয়েছিল। প্রদীপ ঘষলেই দৈত্য এসে বলল “হে মালিক, আপনি যা চাইবেন তাই পাবেন কিন্তু আপনার প্রতিবেশী তারচেয়ে দ্বিগুণ পাবেন”। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, পাকা দালান যাই চাচ্ছেন উনার প্রতিবেশীর দ্বিগুণ হয়ে যাচ্ছে। আপনিই বলুন, আপনার কি আর ভাল লাগবে? আপনার কল্যাণে বিনা চেষ্টায় আপনার প্রতিবেশী আপনার চেয়ে দ্বিগুণ সম্পত্তির অধিকারী হচ্ছেন। এরপর উনি চাইলেন উনার একচোখ যেন অন্ধ হয়ে যায়। অমনি উনার প্রতিবেশীর দুটা চোখ অন্ধ হয়ে গেলো। লোকটার খুশিতে আর পায় কে।

এভাবে আমরা প্রতিনিয়ত অন্যের ক্ষতি চিন্তা করে বা ক্ষতি করে তুলনামূলক ভাবে ওঁর চেয়ে ভাল থাকার চেষ্টা করি। কিন্তু বুঝতে পারিনা – আমাদের আসলে নিজের স্থানের কোন পরিবর্তন হয়নি বরঞ্চ আরো নিচে নেমে পড়েছি।

তাহলে আমাদের কি করা উচিৎ?
প্রথমতঃ সব সময় নিজের সাথে নিজের তুলনা করা উচিৎ। দ্বিতীয়তঃ প্রতিনিয়ত অন্যের কল্যাণ চাওয়া উচিৎ। তৃতীয়তঃ নিজের কোন কল্যাণে অন্যের প্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ।

অন্যের চেয়ে যেকোন উপায়ে নিজের ভাল থাকায় সার্থকতার কিছু নেই। বরং নিজে চেষ্টা করে যদি পূর্বের অবস্থান থেকে নিজেকে একটা ধাপও আগানো যায়, সেটাই হবে উন্নতি আর সেটাই হবে সার্থকতা। - এই হোক আমাদের নববর্ষের অঙ্গীকার।

গত বছরের চেয়ে নতুন বছর সকলের অবস্থান হোক সর্বাঙ্গীণ সুন্দর ও উদ্ভাসিত।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×