যে ভালোবাসা
জাগ্রত করে চলে গেলে
সে ভালোবাসা
রুষ্ট হয়ে মুখ ফিরিয়ে নেয়নি তোমা হতে।
কাঁদতে কাঁদতে যেখানে
মানুষ হয় নীলকন্ঠ
সেখানে আমি হয়েছি পারিজাত,
তথাপিও বিকশিত না হওয়ার দায়ে বিমুগ্ধতা হারায়নি
মনকে প্রবোধ দিয়েছি
যাবতীয় অস্থিরতা শিকেয় তুলে
জীবনের গতিময়তা ছন্দ হারিয়েছে বারংবার
তবু সময় বলেছে
থমকে থেকো একবার।
যুক্তি বলেছে ভর করো
আর আশপাশ বলেছে হাল ধরো
পরিজন বলেছে
সাচ্ছন্দ্য গননা করো
কিন্তু মন বলেছে
মন পবনের নাও ভাসিয়ে চলো।
এ যে আমা হতে আমার আমিত্বকে বিচ্ছিন্ন না করার আরাধ্য
সে কি তোমা হতে পাওয়া নয়?
কৃতজ্ঞতা জানানোর মত ধৃষ্টতা দেখাতে পারছিনা
তবে পরিবর্তিত হবোনা
সে বলে রাখা যায়
ভালো থাকবে তোমার জগত নিয়ে সবসময়
শুধু আমি ব্যতিরেকে....
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




