তার মাংসল প্রতিভাখানি খেলে ভালো উধাও শাড়িতে
ততোটা মোহন নয় সকপট আভরনে, সুধীজন যে যায় বলুক
এই সত্য সেও জানে, তাই আসে আধো অন্ধকারে
আমি তাকে শৈল্পিক ব্যাঞ্জনা দিই মৃদু মোম জ্বেলে
যেমন কেউটের খিদে তীব্র হয় সুঠাম গেঁড়িতে
তেমনি তার প্রার্থনাসঙ্গীত শুনে ঝমঝম তৃষ্ণা বেজে ওঠে
আমর্ম গাহন করি, শিল্পটিকে নাশ করি, পরিণতি দিই
কেননা শিল্পকে বিনাশ কোরে শিল্পতর উত্তরণে যাওয়া
২৩ ফেব্রুয়ারী ১৯৮০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





