স্বপ্নের এক সূর্য্য এবং একটা দিনের ইতিপাদ্য........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সকালটায় আজ ভোরের স্বপ্নের ঘোর লেগেছিল।
একটা সমুদ্রতীরে ভোরের সূর্য্য দেখেছিলাম
ঘুমেরই ঘোর!
হাঁটতে হাঁটতে যতদুরে যাই।
ছায়ার মতন ছুঁয়ে থাকে বাতাসেরা।
মানুষ আমরা কেনো যে ধরে রাখি ভুলভুলাইয়া সব দিন!
পুরানো কাপড়ের সাথে প্রিয় ন্যাপথোলিনের গন্ধের মতন!
রোদ বাড়তে থাকে যত।
ঘর গৃহস্থালির ব্যস্ত সময়ে মনে পড়ে যায় একেকটা প্রজাপতি দিন।
মসল্লার কৌটার ঢাকনা খুলতেই দারচিনী ,তেজপাতা ,এলাচি বিকেল।
মায়ের আঁচলে গিঁট মারা খুচরা পয়সা নিয়ে
হজমীদানা আর আঁচাড়ের লোভে পাড়ার মোড়!
দিন যত যায় তত কাছে আসে ফিরে । অচীন নিয়মে।
দুপুরের ব্যস্ত রাস্তায় সিগন্যালে থেমে থাকে গাড়ি।
লাল রং এ থেমে থাকি। স্বপ্নের সেই সূর্য্যেকে মনে পড়ে।
স্বপ্নের ঘোর লেগে থাকা চোখে বিকাল দেখি।
ছোট ছোটমেয়েদের চিৎকারে সন্ধ্যা ঘনিয়ে আসে।
টুংটাং শব্দে ঘরে ফিরে যায় আইসক্রীমওয়ালা।
পৃথিবীর সবখানে বিকালের আয়োজনে মিশে থাকে
শিশু ,কিশোর এর দল।
দোলনায় দুলতে দুলতে চলে যায় সময়। কিশোরী হয়ে যায় বয়সী নারী।
জীবনটা এত ছোট কেনো?
অস্তগামী সূর্য্যের দিকে তাকিয়ে এ কথাটা মনে হয়
হয়তোবা সব মানুষেরই!
৬৯টি মন্তব্য ৫৩টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।