somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

@সুলতান মির্জা ২
আপাতত ব্যস্ত আছি, কথা হলে পরিচয় দেওয়া যাবে।

রাজাকার বাছাও ম্যাত্কার করছে কারা....কী তাদের পরিচয় ?????

১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ছোট্ট একটা বাস্তব গঠনা বলে শুরু করছি, আমার দেখা একটি স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন। যেখানে মোট প্রাথী হয়েছিল, দুইজন একজনের পরিচয় হচ্ছে এক কালে তার পরিচয় ছিল সে বিখ্যাত একজন গরু চোর ছিল, আরেকজনের পরিচয় হচ্ছে সে গরু চোরের চেয়ে অনেক ভাল একজন মানুষ। তো সেই ইউনিয়নের মানুষ কার্যত দুইভাগে ভাগ হয়ে গিয়েছিল, তাদের প্রার্থী নিয়ে, সাধারণ সমাজপতিদের সামনে একটা চ্যালেঞ্জ ছিল এই নির্বাচন এ দেখা যাবে কে জিতে কে হারে, যদি অপেক্ষা কৃত ভাল মানুষটি জয় লাভ করে তাহলে বুঝা যাবে যে সমাজে এখনো ভাল মানুষের সংখ্যা বেশি, আর যদি গরু চড়তি জয়লাভ করে তাহলে তারা বুঝে নিবে যে সমাজে খারাপ-লম্পটও শ্রেণীর লোকজনের সংখ্যা বেশি। তো নির্বাচন হল যথারীতি, সবাইকে তাজ্জব করে দিয়ে গরু চোর খারাপ মানুষটি হয়ে গেলেও চেয়ারম্যান। তার মানে কী দারাল ? সমাজপতিরা বুঝে নিল যে সমাজে এখন খারাপ মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে। এতএব উপায় নেই।

অনুরূপ আমাদের চারপাশে এখন খারাপ মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে। কিভাবে সেটা প্রিয় পাঠক অবশ্যই আপনারা বুঝেন।

আমরা দেখেছি, এই যুদ্ধাপরাধী দের বিচার যখন শুরু হল, তখন থেকেই এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে এক শ্রেণীর চিহ্নিত লোক উঠে পড়ে লেগেছে কিভাবে এই বিচার কে প্রশ্ন বিদ্ধ করা যায়। যার প্রেক্ষাপটে আমরা দেখেছি, বিদেশে লবিঙ্গ ফার্ম নিয়োগ করা হয়েছে কয়েক লাখ ডলার খরচ করে, আমরা দেখেছি, বিদেশের বিশেষ কোনও দেশের সরকার প্রধান এই বিচারের বিষয়ে প্রাথমিক আপত্তি জানিয়েছে। আর দেশে নাম করা বুদ্ধিজীবীরা এই বিচার সচ্চ হচ্ছে না বলে প্রতিনিয়ত রেডিও টেলিভিশনে ভাষণ দিচ্ছে, দিনের দিন রাতের রাত বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করে চলেছে, বিচার কার্য সচ্চ হচ্ছে না বলে। কিন্তু বাস্তবে কী তাই ?

এই বিষয়ে আপনারা পড়েছেন এই ট্রাইবুনাল এর সচ্চতার বিষয়ে বিভিন্ন ধরনের লেখা, যেখানে উঠে এসেছে আমাদের ট্রাইবুনাল এর যৌক্তিকতা কত খানি। যা নিয়ে কোনও বিতর্ক থাকে না, অথচ.....।

বিভিন্ন মিডিয়া, একটি প্রধান রাজনৈতিক দল ও যুদ্ধাপরাধীদের দ্বায়ে অভিযুক্তদের রাজনৈতিক দল বলছে ভিন্ন কথা।

দেখুন একটি সহজ সমীকরণ, বেশি পিছনে যাওয়ার দরকার নেই, স্বাধীনতা বিজয়ের ৪১ বছর পরেও সেইসব চিহ্নিত রাজাকার স্বাধীনতা বিরোধী দালালদের পক্ষ নিয়ে গলা উচু করে কথা বলে যাচ্ছে, যে না তাদের বিচার কার্য সচ্ছ হচ্ছে না, পুনরায় তাদের বিচার আরম্ভ করতে হবে। বলি, আরে ভাই, মানুষের তো কিছুটা লজ্জা থাকা উচিত, তাই নয় কী ? কিভাবে বলেন এইসব মন গড়া কথা ? প্রাসঙ্গিক একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করছি, বেশি দূর যাচ্ছি না শুধু মাত্র এই ডিসেম্বর মাসে ইলেক্রনিক্স মিডিয়া ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় তত্কালীন গঠনার প্রেক্ষাপটে রাজাকার-আলবদর ও তাদের দালালদের নিয়ে যেসব তথ্য ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান প্রচারিত হয়েছে, সেগুলোর প্রেক্ষাপটে গ্রেপ্তারকৃত রাজাকারদের কয়েকবার ফাসি দেওয়া যায়। আর বিস্তারিত নথি পত্র নিয়ে বসলে হাজার বার ফাসি দিলেও ফাসি শেষ হবে না।

বিএনপি-জামাত হচ্ছে এক মাযের পেটের দুই ভাই, কিন্তু যে বিএনপি নিজেদের কে মুক্তিযুদ্ধের একমাত্র রাজনৈতিক দল বলে প্রচার করে তারা কীভাবে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয় তাকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। জানি এর কোনও জবাব নেই, কারণ যা ঘটার তা সবার চোখের সামনেই ঘটছে।

এই প্রেক্ষাপটে বলতে হচ্ছে একটা সময় ছিল যখন বঙ্গবীর কাদের সিদ্দিকীর নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যেত কিন্তু আজকে বা এখন উনার নাম শুনলে ঘেন্নায় শরীর ঘিন ঘিন করে। কেউ হয়তো বা প্রশ্ন করতে পারেন, আওয়ামীলীগ বা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে সেজন্য ? আমি তাদের নিশ্চিত করতে চাই, না এইজন্য না। মূলত কারণটা হচ্ছে, কাদের সিদ্দিকী এখন জামাতি পেইড গেস্ট, জামাতীদের কাছ থেকে মাসোহারা নিয়ে, জামাতি মুখপত্র দিগন্ত টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় যুদ্ধপরাধীদের বিচার কে প্রশ্নবিদ্ধ করতে কাজ করে যাচ্ছে। আবার এইসব উদ্ধৃতি কে পুজি করে ,ইসলামী ছাত্র শিবির এখন কথায় কথায় এই কাদের সিদ্দিকীর এর বলিত বাক্য উদাহরণ হিসেবে প্রচার প্রচারণা করে যাচ্ছে। আবার কাদের সিদ্দিকী এখন বলে রাজাকারের বিচার সে ও চায় কিন্তু সেটা হতে নিরপেক্ষ।

এইখানে আরও রয়েছে, সুশীলতার নামধারী আসিফ নজরুল, পিছাস করিম, ড.কামাল হোসেন, নূরুল কবির নাহিদ, সহ নাম না জানা আরও ব্যক্তিবর্গ, আমার জানা নেই, তারা এই দেশের জন্য মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিল কিনা। যদি না করে থাকে তাহলে তাদের যোগ্যতা কী এইরকম একটি স্পস কাতর বিষয় কে বিতর্কিত করার ? এমন অহরহ গঠনার জন্ম দিতে একটি বিশেষ মহল এর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে কাজ করে যাচ্ছে এই সুশীলরা, যারা এইগুলো দেখছে বা শুনছে তাদের মনে প্রশ্ন উঠাটা স্বাভাবিক তাহলে কী যুদ্ধাপরাধীদের বিচার সচ্ছ হচ্ছে না ?

আমার খুব জানতে ইচ্ছে করে এইসব ব্যক্তিদের কাছে, কেমন নিরপেক্ষ হলে চিহ্নিত এই নয় জন এর সাজা হবে না ? কোন ধরনের আদালতে বিচার করলে গোলাম আজম, নিজামী, সাঈদী, সাকার মত রাজাকারা নিরপেক্ষ বলে প্রমাণিত হবে ?

আমি তাদের কে বলতে চাই, যারা যুদ্ধাপরাধীদের বিচার সচ্ছ হচ্ছে না বলে স্লোগান দিয়ে বাঙালি জাতিকে বিভক্ত করতে চাইছে, তারা কোনও ভাবেই এই দেশের মঙ্গল কামনা করে না। যদি তাই করতো তাহলে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে নিজের আপন মা কে অন্যের হাতে তুলে দিত না।

আর যুদ্ধাপরাধীদের বিচার যদি এই মাটিতে না হয় তাহলে কোনও দিন দেশের উন্নতি সাধিত হবে না।

এতএব, সবাইকে আরও বেশি সচেতনতার সাথে মোকাবেলা করতে হবে যেকোনো ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি মূলক বক্তব্য কে। মনে রাখতে হবে, একাত্তরের পরাজিত শক্তি মাঠে নেমেছে, পকেট ভর্তি পুজি নিয়ে। যাতে জাতিকে বিভক্ত করে অসীম ফায়দা লুটে নিতে পারে।

@সুলতান মির্জা।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×