জনাব এ বি এম মুসা সাহেব কে আমি মানসিক রোগী বলে মেনে নিচ্ছি না, তবে ধারনা করি উনি যা বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে উপলক্ষ করে তা উনি সঠিক জ্ঞানেই বলেছে। এই ক্ষেত্রে কিছু বাস্তবতা হচ্ছে বঙ্গবন্ধু কে হেয় প্রতিপন্ন করা উদ্দেশ্যে গত কয়েকদিন ধরে ফেসবুক এ একদল জামাতি ছাগু বাহিনী জাতির পিতাকে নিয়ে নানা ধরনের কটুক্তি মূলক স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। এখন খেয়াল করলে একটা বিষয় স্পষ্ট হওয়া যেতে পারে মুসা সাহেবের কটুক্তি ও ছাগু শিবিরের কটুক্তির মধ্যে এক ধরনের মিল পাওয়া যাবে। তাহলে কী দাড়ালো ? এটাই প্রতীয়মান হল শিবির জামাতিরা মুসা সাহেবদের মত বুদ্ধিজীবীদের কে তাদের দলে অন্তর্ভুক্ত করে নিয়েছে।
একটু পিছনের দিকে গেলে কিছু ভাবনার খোরাক খুজে নেওয়া যেতে পারে, জনাব মুসা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি টেলিভিশন চ্যানেল এর অনুমতি চেয়েছিল, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খোজ খবর নিয়ে জেনেছেন যে জনাব মুসা সাহেব যাকে ওই টেলিভিশন চ্যানেল এর পার্টনার হিসেবে বেছে নিয়েছিলেন, তিনি একজন জামাতি ছিলেন। আর সেজন্য এই টেলিভিশন চ্যানেল এর ছাড়পত্র মুসা সাহেব কে দেওয়া হয়নি।
আসছি কাজের কথায়, নবাব আলিমদ্দিন খায়ের পলাশীর প্রান্তর থেকে এই বাংলাদেশে অনেক জ্ঞানী গুণী নেতা, সাধকের আবির্ভাব গঠেছিল কিন্তু কেউ পারেনি বাঙালি জাতিকে লা ল সবুজের একটি পতাকা দেওয়ার জন্য ঐক্য বদ্ধ করতে, অবাক কান্ড এমন এক নেতার হাত ধরে এই বঙ্গভূমি স্বাধীন হয়েছিল যে আসলেই একজন তৃতীয় শ্রেণীর নাগরিক ছিলেন। কিন্তু আজব গঠনা হচ্ছে সেই তৃতীয় শ্রেণীর নাগরিক বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে উঠলেন বাংলার ভাগ্য বিধাতা, বাঙালি জাতির জনক। আমি অনেক মানুষ দেখেছি, যে আওয়ামীলীগ কে লাইক দেয় না, কিন্তু বঙ্গবন্ধু প্রশ্নে তাদের মাথা নত করে বিনীত ভাবে শ্রদ্ধাজ্ঞাপন করে। এটাকে কোনও ভাবেই জোরপূর্বক ভালোবাসা বলা যায় না, এটাকে বলা হয় একজন কাণ্ডারির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। পিতার প্রতি পুত্রের ঋণশোধ শ্রদ্ধা জ্ঞাপন করে।
সার কথা হচ্ছে, বঙ্গবন্ধু কে জাতির জনক হিসেবে না মেনে নিয়ে বা বঙ্গবন্ধু কে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য প্রদান করে কারা সবসময় ব্যতিব্যাস্ত হয়ে কাজ করছে ? উত্তর খুজে দেখার জন্য বেশি দূরে যেতে হবে না, উত্তর হচ্ছে স্বাধীনতা বিরোধী ঘাতক দালাল চক্ররা। সেটা যারাই হোক না কেন। এখন সেই খাতায় যদি জনাব মুসার নাম চলে আসে তাহলে অবাক হওয়ার কিছু নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



