![]()
২৫ অক্টোবরের নিষেধাজ্ঞায় গনতন্ত্র বিপন্ন হবে কেন ?
বিশদ বলার ইচ্ছা নেই। আমরা কম বেশী সবাই জানি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ইতিহাসের প্রথমবার অনেক কিছুই গঠেছে যা আগে কখনো কোন দিন গঠেনি এই স্বাধীন বাংলাদেশে।
খেয়াল করুন, গনতন্ত্র রক্ষার নামে যারা জিকির-ফিকির করে মুখ দিয়ে ফেনা বের করে ফেলেছে সেই তারা
যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের পরে সারাদেশে গুজব তুলে নির্বিচারে সাধারন মানুষ হত্যা করেছে।
নির্বিচারে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।
নির্বিচারে যানবাহন ভাঞ্চুর করেছে।
নির্বিচারে পুলিশের হাত থেকে অস্র ছিনিয়ে নিয়ে পুলিশের উপরে হামলা চালিয়ে পুলিশ হত্যা করেছে।
এই ক্ষেত্রে একটা প্রশ্ন রেখে দিলাম, এর মধ্যে কয়টা আন্দোলন জনগনের স্বার্থ সংশ্লিষ্ট ছিল ? যেমন দ্রব্য মুল্যের মুল্য নিয়ন্ত্রন, পদ্মা সেতু কেলেংকারী, ডিজেল-কেরোসিনের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ?
উপরেল্লিখিত বিষয় গুলো নিয়ে যদি আন্দোলন হতো তাহলে না ধরে নিতে পারতাম আমরা যে এইগুলো জনমুখি আন্দোলন, যা বাধা দিয়ে বর্তমান সরকার গনতন্ত্র কে ব্যহত করছে। কিন্তু হায় আমরা কি দেখলাম ? রাজাকার, অমানুষ, ঘৃনিত পশুদের বাচানোর জন্য নির্বিচারে যা হওয়ার তাই হয়েছে। তখন সমালোচক রা কার বাল ছিড়েছিল ? তখন কি গনতন্ত্র ব্যহত হয় নাই ? তাহলে আজকে কেন ২৫ তারিখের নিষেধাজ্ঞায় গনতন্ত্র বিপন্ন হবে ?
প্রাসঙ্গিক ঢাকা মহানগর বিএনপির আহব্বায়ক সাদেক হোসেন খোকার বক্তব্যের বিষয়ে বলছি, সাদেক হোসেন খোকা সেদিন প্রকাশ্যে জনসম্মুখে আগামী ২৫ তারিখে দা-কুড়াল-খুন্তি-টেটা-বল্লম নিয়ে তার দল ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের কে উপস্থিত থাকার কথা বলেছে। অনেকেই, বলছে যে সাদেক হোসেন খোকা ২০০৬ সালের আওয়ামীলীগের লগি-বৈঠা আন্দোলনের বিপরিধে এই কথা বলেছে, আবার অনেকেই বলছে, এটা স্রেফ একটি রাজনৈতিক বক্তব্য ছিল।
আমি উপরেল্লিখিত দুইটা প্রসঙ্গ নিয়েই যদি বলি তাহলে বলতে হচ্ছে, এমনিতেই নাচনা বুড়ি তার উপরে ঢোলের বারি। আমরা গত তিন চার বছর ধরেই দেখছি, বিএনপি-জামাত এর যেকোন আন্দোলন বা হরতালে ককটেল-হাত বোমার নিয়মিত ব্যবহার থাকেই। যদিও ঐসব আন্দোলন গুলোতে বিএনপি বা জামাতের কোন নেতারা প্রকাশ্যে বলে নাই, দা-কুড়ালের কথা। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রথম বিএনপির নেতা দা-কুড়ালের কথা বলার পরে আন্দোলনকারী বিএনপি-জামাত এর নেতা কর্মীরা খালী হাতে সমাবেশে আসবে এটা কোন পাগলে বিশ্বাস করবে ?
দ্বিতীয়তো, বলতে পারেন আওয়ামীলীগের লগি-বৈঠার সাথে সাদেক হোসেন খোকার দা-কুড়ালের মিলে কি করে ?
বলছি, নিষেধাজ্ঞার পক্ষে। দেখুন ২০১৩ সালের ৫ মে তে যখন ধর্ম রক্ষার নামে হেফাজত লংমার্চ করে তখন কিন্তু চারদিকে এক ধরনের আতংক ছড়িয়ে পড়েছিল। ঠিক সেই সময় কেউ কিন্তু ভাবতেও পারে নাই, হেফাজত ইসলাম সেদিন ইসলাম রক্ষা নাম করে মতঝিলে ও তার আশপাশ অঞ্চলে এইরকম ধংসাত্মক কর্মকান্ড চালাবে। কিন্তু যখন শান্তিপুর্ন কর্মসুচির নামে ধংসাত্মক কর্মকান্ড শুরু করে ততক্ষনে এই আন্দোলন পুলিশের ক্ষমতার বাইরে চালে গেছে। ফলাফল যা হওয়ার তাই হলো।
আজকে প্রশ্ন হচ্ছে, সেদিন যদি হেফাজত কে ঢাকায় সমাবেশ করতে দেওয়া না হত তাহলে কিন্তু ঢাকা শহরে এত ধংসাত্নক কর্মকান্ড হেফাজত চালাতে পারতো না ? পারতো না।
হেফাজতের সেই নারকীয় ধ্বংসযজ্ঞের পরে অনেককেই বলতে শুনেছি কেন সেদিন পুলিশ অনুমতি দিয়ে ছিল ?
তার মানে কি দাড়ালো ? সব দোষ এখন পুলিশের তাই না ? এমনই মনে হচ্ছে অনুমতি দিলেও পুলিশ বা সরকারের দ্বায় না দিলেও পুলিশ বা সরকার ফ্যাসিষ্ঠ।
২৫ অক্টোবরও তাই হতে যাচ্ছে। মনে করি, অতীতের কথা বিবেচনা করে আগে থেকে ডিএমপি সমাবেশের ব্যপারে যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মনে করি এতে করে গনতন্ত্র কোনভাবেই বিপন্ন হবে না।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


