somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'গুগল কোড-জ্যাম' প্রতিযোগিতা- জিতে নিতে পারেন ১৫ হাজার ডলার

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতে প্রতি বছর গুগল আয়োজন করে আসছে 'গুগল কোড-জ্যাম' নামের প্রোগ্রামিং প্রতিযোগিতা। বিজয়ীরা গাণিতিক ধাঁচের প্রোগ্রামিং কোড সমাধান করে প্রায় ঘরে বসেই জিতে নিতে পারে ১৫ হাজার ডলার। গত বছর গুগলের আহ্বানে সাড়া দিয়ে অংশ নিয়েছিল প্রায় ৩৫ হাজার প্রতিযোগী। ধারণা করা হচ্ছে, এবারের 'গুগল কোড-জ্যাম ২০১৩' অংশগ্রহণকারীদের দিক থেকে ছাপিয়ে গেল বছরকে।
আবেদনের যোগ্যতা :১৮ কিংবা তদূর্ধ্ব যে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারে। চাইলে ১৮ বছরের নিচেও আবেদন করে প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশ নেওয়া যায়। তবে এ ক্ষেত্রে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না। অন্যদিকে চূড়ান্ত পর্বে মনোনীত প্রতিযোগীদের ফাইনাল রাউন্ডে লড়াই করার জন্য লন্ডন যাওয়ার প্রস্তুতি [পাসপোর্ট] থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে : প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন জিমেইল ঠিকানা থেকে নিবন্ধন করতে হবে। শুরুতেই আপনার জিমেইল আইডিতে লগইন করে নিন। এবার google code jam লিংকে গিয়ে Participate আইকনে ক্লিক করতে হবে। নতুন একটি পেজ চালু হবে। এখানে প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে প্রবেশ করিয়ে নিবন্ধন পর্বটি সেরে নেওয়া যাবে। ১২ মার্চ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার নিবন্ধন চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
যেভাবে আসবে সেরার মুকুট :নিবন্ধনের পর শুরু হবে প্রাথমিক পরীক্ষা [কোয়ালিফিকেশন রাউন্ড] উত্তরণের পালা। ১৪ এপ্রিল নিবন্ধিত ই-মেইল আইডিতে চলে আসবে একগুচ্ছ সমস্যা। ই-মেইল বার্তায় উলি্লখিত ওয়েবসাইটে গিয়ে লগইন করলেই শুরু হয়ে যাবে কোয়ালিফিকেশন রাউন্ড। সমস্যাগুলো সমাধানের জন্য সময় বরাদ্দ থাকবে ২৫ ঘণ্টা। সঠিক সমাধানকারীদের নিয়ে এরপর ২৭ এপ্রিল থেকে ১২ মার্চ সময়ের মধ্যে তিন দফায় আরেকবার যাচাই করে নেওয়ার জন্য 'প্রথম অনলাইন রাউন্ড' নামে আড়াই ঘণ্টার পরীক্ষার আয়োজন করা হবে। এ পরীক্ষায় যারা প্রথম তিন হাজার জনের মধ্যে থাকবেন তারা চলে যাবেন 'দ্বিতীয় অনলাইন রাউন্ডে'। ১ জুন, আড়াই ঘণ্টার পরীক্ষায় যারা সেরা ৫০০ জনের মধ্যে থাকবেন তারা ১৫ জুন লড়বেন 'তৃতীয় অনলাইন রাউন্ডে'। ১৫০ মিনিটের পরীক্ষার সম্মুখীন হতে হবে। সবশেষ ধাপ 'অনসাইট ফাইল' রাউন্ড। তৃতীয় অনলাইন রাউন্ড বিজয়ী সেরা ২৫ জন ১৬ আগস্টের ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আর ফাইনাল অুনষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডনে। সেখানে উপস্থিত বিচারকদের সামনে শেষবারের জন্য অংশ নিতে হবে ১৫০ মিনিটের পরীক্ষায়। প্রতিযোগিতায় কী ধরনের সমস্যার সমাধান দিতে হবে সে সম্পর্কে ধারণা পেতে terms লিংকে ভিজিট করতে হবে।
এবং পুরস্কারের :গুগল কোড-জ্যাম বিজয়ী সেরা সমাধানকারী পাবেন ১৫ হাজার ডলার। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীর জন্য থাকবে ২ হাজার এবং ১ হাজার ডলার। আর ফাইনালে আসা সব প্রতিযোগী বোনাস হিসেবে পাবেন ১০০ ডলার। আর দ্বিতীয় পর্বের স্থান পাওয়া সবার জন্য থাকবে গুগলের ডিজাইন করা বিশেষ টি-শার্ট।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×