শীতের আমেজ লাগছে এবার শইলে
একটা কথা হুনবানি ভাই কইলে
পিঠাপুলির ধুম পড়েছে বাইতে
আঙ্গ বাইত আইয় পিঠা খাইতে
ধূম ছুটেছে ভাঁপা পিঠায় খাবে গরম গরম
দশটা খাবে বিশটা খাবে পাইওনা যে শরম
ফুলপিঠা, পাতাপিঠা সঙ্গে ঝিকিমিকি
মেরাপিঠা খাওয়ার পরে থাকবে আরো বাকি
চাটিত বসে বারান্দাতে নরম-গরম খাবে
খেজুর রসে চিতই পিঠা অনেক মজা পাবে
ব্লগের সবাই আইয় কিন্তু আমার গাঁয়ের বাইতে
পিঠাপুলির জেফত দিলাম মজা কইরা খাইতে
বাড়ি বাড়ি পিঠার ধূম বইছে খুশির হাওয়া
আইবা কিন্তু তোমার ইচ্ছায় আমার ইচ্ছায় যাওয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




