পত্রিকাতে দেখছি রোজ, নারী নির্যাতন
দুষ্টরা সব নেংটি দিয়ে, এই করেছে পণ
যখন যেথা পাবে সুযোগ, ধরবে নারীর গা
এরা তো নয় মানুষ কোনো, খেঁকশিয়ালের ছা
বিদ্যালয়ে মেয়ের গায়ে হাত দিয়েছে টিচার
মানব দেয়াল মিছিল করে চাইছে তাদের বিচার
শয়ে শয়ে মরছে মেয়ে, কারখানাতে পুড়ে
আমরা সবাই দেখছি ওসব, দাঁড়িয়ে অনেক দূরে
ক্যামেরাতে দেখছি ছবি, মানুষ পুড়ে ছাই
হায়-হুতাশে কাঁদছে বসে, মাতা-পিতা-ভাই
এমনি করে কাঁদবে কতো, বাংলাদেশের নারী
শোকে-তাপে আকাশ-বাতাস, হচ্ছে ভীষণ ভারী
আমরা মেয়ে আমরা মানুষ, আমরা গড়ি দেশ
নিজের হাতে তুলব গড়ে, বাঁচার পরিবেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



