মনে মনে ভাবি আমি, ভূত হয়ে যাই
ভূত হলে কেউ আর, বলবে না পড়ো
স্যারেদের বাগে পেয়ে, ভয় দেখাবো
আমাকে দেখে তাঁরা, হবে জড়োসড়ো
চোখ-কান বড়ো করে, বলব রেগে
পড়ালেখা নিয়ে আর নট বাড়াবাড়ি
পরীক্ষাতে কেউ যদি পায় কোনো ডিম
এই নিয়ে ক্লাসে এসে, চলবে না ঝাড়ি
ভয়ে-ডরে স্যার যদি রাজি হয়ে যায়
পড়ালেখা নিয়ে আর ভাবছি না কিছু
ভাবনার মাঝখানে, স্যার দিলো ডাক
পাক খেয়ে দাঁড়ালাম, মাথা করে নিচু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




