somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপদেশ লাগবনি, উপদেশ!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খালি উপদেশ আর উপদেশ। উপদেশ শুনতে শুনতে আমি বিরক্ত। আর ভাল লাগে না। কেন, জানেন? তাহলে শুনুন-

এ যাবৎ আমি যা কিছু পেয়েছি, সবচেয়ে বেশি পেয়েছি এখনও পাচ্ছি সেটা হলো উপদেশ। একবার মনে হয় এর চেয়ে সস্তা জিনিস দুনিয়াতে আর নেই। আবার মনে হয় এর চেয়ে দরকারী জিনিসও আর নেই।

সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত উপদেশের ছড়াছড়ি।

একদিন ঠাণ্ডা জ্বর নিয়ে স্কুলে গেলাম, স্যারেরা তো কত রকমের উপদেশ দিলেন, পরে দিলেন সহপাঠীরা, শেষে ক্লাস ফোর-এর এক ছাত্রী আমার জ্বরের কথা শুনল এবং আমার দিকে ডাক্তারের মত কতক্ষণ তাকিয়ে থেকে দিল ইয়া বড় একটা উপদেশ। সে বলে, 'আপু তুমি একটুও ডরাইও না, বাসায় গিয়ে তিনটা কাঁচামরিচ চিবাইয়া খাইয়া এক গেলাস ঠাণ্ডা পানি খাইবা, দেখবানে ঠাণ্ডা জ্বর পলাইবার জায়গা পাইত না, বাপ ডাইক্কা পলাইবে, হু।'

পরীক্ষার সময় জোঁকের মতো লেগে থাকবে মা-বাবা আর দিবে নানান উপদেশ। তাঁদের যন্ত্রণায় মাঝেমধ্যে আমি লাফিয়ে উঠি। কথা শুনে মনে হয় আমি কিচ্ছু বুঝি না। না শুনলে বলে বেয়াদব মাইয়া উপদেশ শোনে না। এত এত উপদেশ কোনটা কোথায় রাখি বলুন।

স্কুলে যাওয়ার সময় দাদু বলবে, এই ছেরি বেশি লাফালাফি করবে না, শরীর-মাথা ভালো কইরে ঢাইক্কা-ঢুইক্কা যাইও, দাঁত বের করে হাসবে না, নিচের দিকে তাকিয়ে হাঁটবে, মুরুব্বীদের সালাম দিও... এমন হাজারটা।

চলাফেরায়, স্কুলে, বাসায়, পথে যখন যার সাথে দেখা হবে সেই একটা না একটা উপদেশ করে যাবে।

উপদেশ ভাল লাগে না। যখন বলে কেউ বিরক্ত লাগে। কিন্তু উপদেশটা তো কানে শুনেছি, দেখা গেছে সেই উপদেশটা অনেক পরে হলেও কাজে লেগে গেছে। কত মজার ব্যাপার না?

পথে আমাদের হুজুরের সাথে দেখা হলেই বলবে, মা শোনো শোনো, পথে চলার সময় কটর কটর কথা না বলে, হাসি-তামশা না করে যদি ... এই দোয়াটা পড়তে পড়তে যাও তাহলে বিরাট উপকার। এ দোয়ায় তোমাদের এলেম আর জ্ঞান বাড়িয়ে দিবেন আল্লাহ্। মাথা ঝাকিয়ে বললাম, `আইচ্ছা হুজুর, পড়তে পড়তে যামুনে।'

পারিবারিক বৈঠকেও খালি উপদেশ আর উপদেশ।

কে কী উপদেশ দেয়, আমি উপদেশগুলো এখানে উল্লেখ করলাম না। কারণ উপদেশগুলো যে কী তা সবাই জানেন। সবাই সবখানে শোনেও থাকবেন।

একটা উপদেশের কথা বলতে ইচ্ছে করছে আমার। বাড়ি থেকে এক চাচা এলেন। মেজাজ দেখি খুব খারাপ। খালি ফোঁসফাঁস করছে। বাবাকে আঙ্গুল খাঁড়া করে বলছেন, `তুমি যদি দেখ যে একটা লোক তোমার সামনে পানিতে পড়ে ডুবে মরছে, তুমি দেখেও কিছুই করতে যাবে না যতক্ষণ না সে বলে, আমাকে বাঁচাও। আমি নিজে আগ বাড়িয়ে উপকার করে এখন মহা ঝামেলার মধ্যে আছি।'

আমি চাচার কথা শুনে ফিক করে হেসে দিতেই তিনি ডেকে নিয়ে বললেন, `মা, হাসলে কেন তুমি? এটা মোটেও হাসির কথা না। এটা, মহামূললবান কথা। সারাজীবন মনে রাখবা।' `মাথা কাৎ করে বল্লাম, `আইচ্ছা।'

যতই বড় হচ্ছি ততই দেখছি, আমাদের পুরো জীবনটা উপদেশ দিয়ে গড়া। যদি মনে করি, আচ্ছা আমাকে কেউ কোন উপদেশ দিল না, তাহলে আমি কেমন হতাম? `ঘোড়ার আণ্ডা হতাম।'
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×