গরু কিনতে গিয়েছিলেন চাচা-
বাজার থেকে ছুটে এসে, বলল আমায় বাঁচা
একটা ষাঁড়ে পেছন দিকে, মারল জোরে লাথি
মাফ করে দিস, এখন আমার নিভছে জীবন বাতি
পাজি ষাঁড়ের লাথি খেয়ে, জ্বরে কাঁপে চাচা
যাকে দেখে তাকেই বলে, বাঁচা আমায় বাঁচা
চাচা বলেন, এই জীবনে ষাঁড় দিব না আর
ওমনি তখন শিং পাকিয়ে, দাঁড়াল সেই ষাঁড়
ষাঁড় দেখেই ভয়ে চাচা, টাশকি খেয়ে পড়ে
সেই চাচাটি ভোগছে এখন, হাড় কাঁপানো জ্বরে
মনে করোনা আমি মিছে কথা বলছি; এগুলো সব হাচা কথা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


