উড়ছে ধুলি মেঘের মতো, সাদা সাদা
বৃষ্টি হলে রাস্তাগুলো, কাদা কাদা
লাফিয়ে চলার পথে পথে, অনেক বাধা
গর্ত দেখে চোখে কপালে, গোলক ধাঁধাঁ
মটরওলা রিকশাগুলো, চলছে বেগে
আস্তে চালাও ধমক মারি, অনেক রেগে
ট্যাক্সি মিটার নষ্ট তাই, দরাদরি
এটা নিয়ে ঝগড়া এবং, ধরাধরি
ভেজাল এবং ফরমালিনে, ছড়াছড়ি
কষ্ট নিয়ে হাসপাতালে, গড়াগড়ি
ক্যামন আছ ক্যামন আছ, শহরবাসী্ে
চোখ নাচিয়ে বলে তারা, এইতো আছি!!
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



