পাড়ার যতো দুলাভাই, এলেন দাওয়াত খেতে
সেই আনন্দে শালা-শালী, উঠলো বেজায় মেতে
অ দুলাভাই হাতে কি, বিরাট মাছের খালই
পেছন দেখি হাসিমুখে আসছে, বেয়াই-তালই
বারো রকম ফলের ডিশ, সামনে দিলাম বেড়ে
জোয়ান-বুড়ো সব দুলাভাই, খাচ্ছে বেদম কেড়ে
কাঁঠালের আঁঠা লাগিয়ে দিলাম, দুলাভাইয়ের মুখে
ফল খাবে কি, ভোঁ ভোঁ করে, জল এসে যায় চোখে
এই না দেখে মুরুব্বীরা, দিচ্ছে হেসে গালি
দুলাভাইয়ের কাণ্ড দেখে, হাসে শালা-শালী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



