গেরাম থেকে নানা এলেন, সঙ্গে ফলের ঝুড়ি
হাত বাড়িয়ে দিলেন নানা, লিচু কয়েক কুড়ি
ঝুড়ির ভেতর নানান জাতের, ফলের মাখামাখি
কয়টা খাবো, কয়টা দেবো, কয়টা কোথায় রাখি
খবর দিলাম বান্ধবীদের, এসো তাড়াতাড়ি
মাছির মতন ভন ভণিয়ে, ভরে গেলো বাড়ি
তার পরে যে কী হয়েছে, এটা সবার জানা
মেমানি তো ভালই দিলা, বলেন হেসে নানা
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



