দিনটা ভারী চমৎকার, দিনটা বাবার জন্য
কেক বানালাম নিজের হাতে, সব বাবার জন্য
সন্ধ্যেবেলা বাবা আমার, আসবে অফিস থেকে
আশেপাশের সব বাবাকে, আনব বাসায় ডেকে
কেকের পাশে জ্বালিয়ে দেবো, অনেক রঙ্গীন বাতি
ফোম-ফানুসের বাজ ফুটিয়ে, করব মাতামাতি
তোমরা যতো বাবা আছো, ভালো থেকো ভালো
আমরা যেন মুখ তোমাদের, করতে পারি আলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



