খেলার সাথে ধুলা-বালি নেই, জমছে না খেলাধুলা
তাইতো আমার ভালো লাগে না, এমন খেলাগুলা
বলের সাথে উড়বে ধুলো, জারসি হবে সাদা
সবুজ মাঠে চকচকে বুটে, খেলছে সাহেবজাদা
ট্রাক ভর্তি ধুলোবালি এনে মাঠের ওপর ঢালো
বল ঘুরবে ধুলো উড়বে দেখতে লাগুক ভালো
ধুলাবালিতে খেলোয়াড়েরা, হারিয়ে ফেলুক হুঁশ
হারুক-জিতুক বলবো সবাই, খেলায় অলম্বুষ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



