ঘরের ভেতর ব্যাঙ ঢুকেছে, তিনপায়া এক ব্যাঙ
যাকে দেখে তাকেই দেখি, মারছে গিয়ে ল্যাঙ
অ ব্যাঙ তুই ল্যাঙ মারিস কেন, কি হয়েছে বল
ওমনি দেখি ব্যাঙের চোখে নামলো এসে ঢল
কাঁদিস কেনো, ভয় পেয়েছিস? সামনে বিড়াল কুকুর?
বলল কেঁদে, `থাকবো কোথায়, ভরাট করেছ পুকুর!'
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৪ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




