একটুখানি নিইমার আর একটুখানি মেসি
যতন করে পাটা-পুতায়, অল্প করে পেষি
বিলিয়ে দিয়ে ছড়ায় ছড়ায়, আনন্দেতে মাতি
শুনতে পেলাম একটি তারায়, জ্বলছে না আর বাতি
বিশ্বকাপের আনন্দ-হাসি, যাচ্ছে হয়ে ফিকে
মন ভালো নেই এখন কারো, দুঃখ চারিদিকে
প্রভু তুমি নিইমারকে দাও ফিরিয়ে মাঠে
এই দেখো না সব মানুষের, দুঃখে পরাণ ফাটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





