লাঠি হাতে দাদী এসে, বলছে কেঁপে কেঁপে
`তোদের ওপর আমি কিন্তু আছি্ বেজায় ক্ষেপে
কে জিতেছে কে হেরেছে, তাতে তোদের কী?
তাদের হারা জিতায় আমার, পান্তা ভাতে ঘি?
কোন সে দেশের ব্রাজিল আবার কোন সে আর্জেন্টিনা
জিজ্ঞেস করে দেখতো তারা তোদের চিনে কি না?
তাদের নিয়ে আড়াই-বড়াই তোদের করা সাঝে?
এরচে ভাল হাত পা লাগা, দেশের ভাল কাজে।'
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




