প্রভু
কী অপরাধ করেছিল, গাজার শিশু নারী
কী অপরাধ করেছিল, তাদের ঘর-বাড়ি
রক্তে কেনো ভিজে গেছে, ফিলিস্তিনের মাটি
কেনো তারা মানুষ ধরে, করছে কাটাকাটি।
প্রভু
সত্য-ন্যায়ের পথে যারা, মুক্তি দিও তাদের
বীরের মতো শক্তি দিও, মিথ্যার প্রতিবাদের
দাও ভেঙ্গে দাও শক্রুগণের, ছল-চাতুরী-বল
সত্য থাকুক সবার উপর, মিথ্যা পদতল।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




