কিপটে মতন ছোট কাকা, যাবেন শপিং মলে
সঙ্গে নিয়ে আন্টি কাজিন, গেলেন দলে দলে।
হাত লাগালেই রেগে মেগে, চাচা বলেন থাম
`কিনবে কেডা এত দামে, উল্ডাপাল্ডা দাম'
ডলের গায়ে বিদেশি ফ্রক, চাস্ত বোনের চয়েজ
দাম দেখেই কিপটে চাচার, পাল্টে গেল ভয়েজ।
বলল চাচী প্যাকেট করেন, `ঘোরাঘুরি খালি'
দাম মিটালো কিপটে কাকা, মুখটা করে কালি্।
এমনি ভাবে শপিং করে, ফিরেন ঘরে কাকা
সপ্তাখানেক মুখটা চাচার, থাকবে নাকি বাঁকা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




