হাহ্হা ঢাকা শহর ফাঁকা...
হর্ণ বাজিয়ে ঘুরছে না আর ব্যস্ত গাড়ির চাকা।
এই দেখো না মায়ের টানে ছুটে এলাম গাঁয়ে
গাড়ি নষ্ট? সমস্যা নেই, হেঁটেই এলাম পায়ে।
গায়ের বুকে পা রেখেছি, সবাই এলো ছুটে
মানুষগুলোর মুখে দেখি খুশির গোলাপ ফোটে।
কেউ এনেছে পিঠাপুলি, কেউ বা লেবুর পানি
বান্ধবীরা খাবলা মেরে, করছে টানাটানি।
কোথায় পাবে শহরবাসী, এমন ঈদের হাওয়া
তাইতো এমন কষ্ট করে, গ্রামের বাড়ি যাওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




