টুকটুকে লাল শাড়ী পরে, খোপায় দিল ফুল
এই মেয়েকে চিনতে সবার, হচ্ছে নাকি ভুল
নূপুর পায়ে ঝুমুর ঝুমুর, কানের বালি দোলে
শাড়ী পরে এই মেয়েটা, আসেনা আর কোলে
বলল আমি বউ হয়েছি, যাব শ্বশুর বাড়ি
জলদী করে ডেকে আনো, নতুন মটর গাড়ি
শাড়ী পরে এই মেয়েটি, ঘুরে বেড়ায় পাড়া
মেয়ের খোঁজে বাবা মায়ে, হচ্ছে দিশেহারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




