সানি লিওন ও আমাদের মেয়েরা
০৫ ই জুন, ২০১৪ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একজনকে দেখলাম ফেসবুকে তার একটি অতি-আধুনিক ছবি আপলোড করেছে। আমাদের বর্তমান সামাজিক বাস্তবতায় সাহসী ছবিই বলা যায়। মুহূর্তেই অনেক লাইক আর কমেন্ট। একটি কমেন্টে চোখ আটকে গেলো। “ তোমাকে দেখতে সানি লিওন এর মতো হট এ্যন্ড সেক্সি লাগছে।” দেখলাম মেয়েটি তাতে লাইক এবং থ্যাংকস দিয়েছে।
আমার এইখানেই আপত্তি। জানি না ব্যাকডেটেড হয়ে গেছি কিনা। একজন মেয়ের সামনে আমরা আইডল হিসেবে সানি লিওন এর মতো একজনকে প্রতিষ্ঠিত করেছি। এতে খ্যাতি আর লাইম লাইটে থাকা যায়। তবে দিনশেষে তার পরিচয় কিন্তু তার কর্ম দিয়েই নির্ধারিত হয়। সানি লিওনকে ছেলেরা দেখে ঠিক, তাকে নিয়ে আলোচনা করে এটাও ঠিক। কিন্তু শ্রদ্ধা করে কি? সে কি চায় তার বোন, স্ত্রী ওর মতো হোক? কখনই না। তার অবস্থান শারীরিকই থাকে ছেলেদের মাঝে। কিন্তু মেয়েদের মাঝে এই ধারনা তৈরি হলো কিভাবে যে সানি লিওন হতে পারলে হট এ্যন্ড সেক্সি হওয়া যায়? আদৌ এসবের দরকার আছে কি? ফেসবুকে ছেলেরা এককথায় এইধরনের অতিআধুনিক ছবি দেখলে খুশি হয়। তারা লাইক দেয়। কিন্তু ভিতরে আলোচনা আর ঠাট্টা কিন্তু ঠিকই করে। লাইক পাওয়ার অর্থ এই নয় যে তার পরিচিতির সাথে সম্মানও বাড়ছে। বরং নিজেকে সহজলভ্য করে ফেলা হচ্ছে। আমি বলছি না মেয়েদের আধুনিক ড্রেস পড়া যাবে না, অবশ্যই যাবে। কর্মক্ষেত্রে ছেলেদের সাথে সমান সুযোগ, রাস্তায় ঘোরার সময় সমান অধিকার তারা রাখে। তবে সত্যিকার শ্রদ্ধাবোধ আসে তাদের চিন্তা চেতনার আধুনিকায়নে। নিজেকে সহজলভ্য করে ফেলার মধ্যে নয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন