হে চন্দ্রাবতী,
আজকের এ রাত শুধুই তোমার-আমার
আর কেউ যেন না থাকে এ প্রাতে,
আমি দেখব তোমায় বিভোর হয়ে
লাজ ভুলে শুধুই চেয়ে থেকে অপলকে।
আমি ভুলে যাব সব খেলা
স্বার্থের আছে যত শত মোহ মেলা,
আমি ভুলব সবায়, ভুলব আমায়
সাঙ্গ করব স্বর্গ সুখের স্বপন নিদ্রা,
কাটাব এ নিশি তব কোলে মাথা রেখে।
আমি ভিজব তোমার জ্যোস্না জলে
পিয়াব অমৃত অন্ন ঠেলে,
তোমার হাসির ঝর্ণা ধারায়
গা ভাসিয়ে ঐ জলের ভেলায়,
ডুবে যাব প্রিয়,যাব ডুবে অতলে।
এই নিশী যেন হয় কভূ না বিলীন
ও বদনে চেয়ে কাটুক হাজারো দিন,
জানি শ্রান্ত হবে না নাজুক এ তনু
বিবাগী এ প্রাণ,গানের এ রেনু,
সপিব এ প্রাণ এ নিশায় তব প্রিয়ে।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



