somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হয়তো অনেকদিন পরে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয়তো অনেকদিন পর কোন এক স্টেশনে
পড়ন্ত অলস বিকেলে হঠাৎ দেখা হবে আমাদের
মোটা ফ্রেমের চশমাটা সেদিন হতে থাকবে আড়াল
গোঁড়ায় পাক ধরা তোমার একগুচ্ছ এলোচুলে।

তুমিও হয়তো আমার দিকেও প্রখর দৃষ্টি দিয়ে
খুঁজতে থাকবে বিবর্তন কপোলের প্রতিটি ভাঁজে
এভাবে কেটে যাবে বাকরুদ্ধ কিছু সময়
তারপর, চেতন ফিরবে মোদের কোন এক কর্কশ স্বরে!

কেমন আছো? এই সহজ প্রশ্নটাই হয়তো ছুড়ে দেব সেদিন
তুমি অধরযুগল হালকা প্রসারিত করে বলবে 'ভালো'
হয়তো পাল্টা প্রশ্নের উত্তরে আমি বলবো সেটাই
অতঃপর, কংক্রিটের পাটাতনে অপেক্ষায় রবো বসে।

তোমার বর কি করে? ছেলেমেয়ে কয়টা?
এরকম অযাচিত কিছু কথার উপর ভর করেই
আস্তে আস্তে পাড়ি দিতে থাকবে ক্লান্ত ঘড়ির কাটাগুলো
তুমিও পাল্টা প্রশ্ন ছুড়ে দিতে থাকবে উত্তরের অবকাশে।

হয়তো কিছু অতীত স্মৃতি মানবে না কোনো মানা
কথায় কথায় বেরিয়ে আসবে সেগুলো একটু একটু করে
তারপর কৌশলে সেগুলো ঢাকতে থাকবো দুজনেই!
অভিযোগগুলোই সেসময় শুধু রইবে চাপা পড়ে।

হঠাৎ করেই চলে আসবে অবুঝ ট্রেন
দীর্ঘ্য একটি শ্বাস টেনে বলবে, 'আমাকে যেতে হবে'
তোমার হাত থেকে ব্যাগটা নিয়ে বলবো, 'চলো'
তুমিও আপত্তির দুয়ারে তালা দিয়ে চলতে থাকবে পাশে!

তোমাকে আসন খুঁজে দিয়ে নেমে আসবো তাড়াতাড়ি
ভুলেও নিজেদের কন্টাক্টগুলো কেউ কাউকে দেবো না সেদিন
শুধু নিষ্ঠুর ইঞ্জিনের টানে যখন তুমি দূরে যেতে থাকবে
স্বচ্ছ কাঁচের নীচে দেখবো তোমার চোখগুলো সিক্ত অশ্রুজলে।

অতঃপর, মৃত অভিযোগগুলো জেগে উঠবে মনে
কিন্তু, কেউ কাউকে দুষবো না ভুলেও সেদিন আগের মতো
নিজেদের দোষ দিয়ে নিজেদের হৃদয়ে এঁকে যাবো ক্ষত
শুধু কিছু আফসোস করবে না ক্ষমা দুজনকে।

আর চাইবো না কোনদিন হোক দেখা আবার
চাইবো শুধু চিরকাল থাকো সুখে, যেমনটি আগে চাইতাম!
তোমার দেয়া কিছু স্মৃতিই শুধু কখনো হবে না মোছা
পড়বে তুমি মনে হৃদয়ে জমানো সেই স্মৃতির অঙ্কুরে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

ছোট ব্যবসা, বড় আইডিয়া: প্রযুক্তি না নিলে পিছিয়ে পড়বেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩



বাংলাদেশে ছোট ও মাঝারি ব্যবসা (SMEs) মানেই হচ্ছে “চা খেতে খেতে বিজনেস প্ল্যান” - কিন্তু বাস্তবতা হলো, এখন শুধু চা আর আড্ডা দিয়ে ব্যবসা চলে না, দরকার প্রযুক্তির ব্যবহার।... ...বাকিটুকু পড়ুন

সন্তানকে দ্বীনদার হিসেবে গড়বেন যেভাবে

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৪৯

মুসলিম বাবা-মা হিসেবে কখন থেকে বাচ্চাকে ইসলাম সম্পর্কে ধারনা দিবো? এজ আর্লি এজ পসিবল।
মনে হতে পারে বাচ্চা বুঝবে না, কিন্তু ব্রেইন ঠিকই ক্যাচ করে নিবে।
একটা রাফ গাইডলাইন আছে এখানে বাচ্চার... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেল Last Afternoon

লিখেছেন তানভীর রাতুল, ১৮ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:০৫

এই পৃথিবীতে শেষ বিকেলে আমরা কেটে ফেলি দিনগুলো
আমাদের শরীর থেকে, আর গুনি সেই হৃদয়গুলো যা আমরা নিয়ে যাব
এবং যেগুলো যাব এখানে রেখে। সেই শেষ বিকেলে
আমরা কোনো কিছুকে বিদায় বলি না,... ...বাকিটুকু পড়ুন

×