somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিঃসঙ্গ বাইশগজ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুদিনের অযত্নে আর রোদ-বৃষ্টিতে ফেটে চৌচির হয়ে থাকা পিচটার বাইশগজে কয়েকবার পায়চারি করে একসময় বসে পড়ে ও। তেজ প্রকাশের জন্য সূর্য যেন বছরের এসময়টাকেই বেছে নিয়েছে। প্রচণ্ড উত্তাপে গা বেয়ে ঘামের ফোয়ারা নেমে যায়। তারই মধ্যে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে স্ট্যাম্পের গর্ত, গার্ড নেয়ার দাগগুলো দেখে আর কিছু একটা যেন খুঁজে ফেরে; কিন্তু পায় না।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

ছেলেটার নাম রুদ্র। বয়সের হিসেবে যুবকই বলা চলে। ত্রিশ ছুঁইছুঁই যুবক। চেহারায় অভিব্যক্তি বোঝা দায়। বহুদিনে অর্জিত কাঠিন্য যেন ছড়িয়ে আছে সমস্ত মুখাবয়বে। কিন্তু ভারীপাওয়ারের গ্লাসগুলোকে পেরিয়ে যেতে পারলে সেখানে হয়তো একজোড়া স্মৃতিকাতর চোখের দেখাও মিলতো। জনমানবশূন্য পরিত্যক্ত জনপদের মাঝখানে কালের সাক্ষী হয়ে টিকে থাকা স্টেডিয়ামটার শেঁওলাধরা-ভাঙ্গা ভবনগুলো পেরিয়ে মাঠের মাঝখানে এসে দাঁড়ায় ও। পিচটাকে ভালো করে পরখ শেষে একসময় উঠে দাঁড়ায়। তারপর পুরো মাঠের চারদিকে একনজর চোখ বুলিয়ে ফেরার পথ ধরে। ঘাসে-জঙ্গলে আড়াল হতে বসা রাস্তাটার সূক্ষ্মরেখা ধরে হাঁটতে থাকে আনমনেই।

হাঁটতে হাঁটতে অনেকখানি পথ পেরিয়ে এসে হটাৎ একটা চেনা গন্ধে থমকে দাঁড়ায় ছেলেটা। মাথার উপর নতুন মুকুলে ছেয়ে থাকা ঝাঁকড়ামাথা-আমগাছটার উপস্থিতি টের পায়। আর কিছুটা সামনে গেলেই শিউলীদের বাড়িটা পড়বে। ওদের সেই সাজানো বাড়ি, টিনের ঘর, উঠোনে শিউলীর সযত্নে গড়া ফুলবাগান- আরো কত কি? নাহ, সেসব কি আর এখন আছে?

সেই স্কুলের দিনগুলো। ব্যাটে-বলে স্কুলের ছোট্ট মাঠটাতে চার-ছক্কার বন্যা বইয়ে দেওয়া দিনগুলো। প্রতিটা চার-ছক্কার পরে শিউলীর মুগ্ধচোখের দিকে পলকে তাকিয়ে নেয়া কিংবা সিনিয়র ভাইয়াদেরকে হারিয়ে দিয়ে পুরোমাঠ জুড়ে ভিক্টোরীল্যাপ দেয়া। তারপর সেই যে, সে’বার জেলাশহরের নতুন তৈরি হওয়া এই স্টেডিয়ামটাতে ফ্রি-টিকেটে সাকিব-তামিমদের খেলা দেখা আর সেই সাথে মনের মাঝে ক্রিকেটার হওয়ার সুপ্তবাসনার জন্ম নেওয়া।

কিন্তু সবকিছুকে এলোমেলো করে দিতেই বুঝিবা মাত্র কিছুদিনের ব্যবধানে সেই ভয়াল সিদ্ধান্তটা আসল। জনগণ, ক্রিকেটার এবং খেলোয়াড়দের সকল আপত্তি ডিঙ্গিয়ে শ্বাপদসংকুল পাকিস্তানে ঠেলে পাঠানো হলো সাকিব-তামিমদের। বলা হলো, ওরা ফিরে আসবে।

না, ওরা ফিরে আসেনি। ওরা কোনোদিনই ফিরবে না।

তারপর সেই নিয়ে কত আন্দোলন হলো, কত সংগ্রাম হলো, সরকার পতন হলো। অকাতরে প্রাণ দিলো, গুম হলো সামরিক-বেসামরিক মানুষেরা। আরো একবার মেধাশূন্য করা হলো জাতিকে। আর এই ফাঁকে ঠিকই বেরিয়ে এলো সেই পুরনো হায়েনারা। কায়েম হলো হায়েনার রাজত্ব।

বাঁচার তাগিদে নিজ দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় খুঁজে নিতে চেয়েছে অসহায় মানুষ। কিন্তু বাঁচতে পেরেছে কি? না, তাদের অনেককেই জীবন দিতে হয়েছে কাঁটাতারের ফাঁদে। এভাবেই ক্রমেক্রমে জনশূন্য হয়েছে একেকটা জনপদ। আর এখন শহরগুলোতে নিজেদের রাজত্ব কায়েম করে জাঁকিয়ে বসে আছে হায়েনাদের উত্তরসূরীরা।

এখন এদেশে বিধর্মীদের বসবাস নিষিদ্ধ করা হয়েছে। মেয়েদেরকে করা হয়েছে বোরকায় বন্দী। আর ‘হারামকাজ’ ঘোষণা দেয়া হয়েছে সকল ধরণের খেলাধূলা, গান-বাজনা, শিল্পকলাকে।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

রাস্তার উপর থেকে প্রজেক্ট এসিস্ট্যান্ট জিমি’র চিৎকারে হুঁশ ফিরে আসে। অন্যমনষ্ক হয়ে ভুলপথে চলে যাচ্ছিল। নিজের অসতর্কতায় বিব্রত হয় ও। দ্রুত পা চালিয়ে গিয়ে হেলিকপ্টারে নিজের সিটে বসে পড়ে। ইতিমধ্যে মিশনের বাকি সদস্যরাও চলে এসেছে। কিছুক্ষণ পরেই উড্ডয়নের ঘোষণা আসে। শেষবারের মতো জানালা দিয়ে বাইরের জনপদ, তার জন্ম জনপদটাকে দেখে নেয় আন্তর্জাতিক মানবতাবাদী সংগঠন ইউএসডি’এর প্রজেক্ট সুপারভাইজর রুদ্র সারোয়ার। জনমানবহীন বিস্তীর্ণ অঞ্চলটার দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য নিজেকে ভাগ্যবানই মনে হয় ওর। কেননা, প্রবাসী বাবার সূত্রে তৎক্ষণাৎ বিদেশে চলে আসতে না পারলে তাকেও হয়তো আর দশজনের মতো করুণ পরিণতিই বরণ করতে হতো। কিন্তু পরক্ষণেই বুকের গভীরে কোথা থেকে যেন বিষাদ এসে জায়গা করে নেয়। হয়তো, সেই ভালো হতো। দেশে দেশে শান্তির বার্তা বয়ে বেড়ানো কর্মকর্তা হয়ে জন্মভূমির এই অরাজকতা তো অন্তত দেখতে হতো না।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

অথচ কতদিন আগের কথাই বা হবে? বড়জোর বছর বিশেক। সময় কত দ্রুতই না সবকিছুকে বদলে দেয়। ব্যাট আর বলের লড়াইয়ে মুখর মাঠ, সমর্থকের হর্ষধ্বনিতে প্রাণবন্ত স্টেডিয়াম আজ মৃত। মৃত তরুণ-রুদ্রদের স্বপ্নগুলোও। ওরা আর কোনোদিন সাকিব হতে চাইবে না, আর কোনোদিন তামিম, মুশফিক, নাসির হয়ে মাঠ কাঁপাতে চাইবে না। ওরা আর কোনোদিন গর্বে বুক ফোলাবে না ক্রিকেটপাগল জাতি হিসেবে।

শুধু ওদের বিরহে পড়ে থাকবে নিঃসঙ্গ বাইশগজ, যতদিন না বেখেয়ালে বেড়ে ওঠা ঘাসে-শেঁওলায় ঢেকে যায় এর শেষ চিহ্নটুকুও......।।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×