somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম একটি অভিশাপ, ভুল নাকি কল্যাণকর কিছু .......

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেম একটি অভিশাপ নাকি ভুল নাকি কল্যাণকর কিছু ?
আজকাল প্রেম নিয়ে বিস্তর গবেষণা চলছে আমাদের দেশের তরুন সমাজের ভেতর। এক শ্রেনী আছে যারা একটার পর একটার সম্পর্ক করে যৌবনকাল চরম ভাবে উপভোগ করছে ।ভবিষ্যতের কথা চিন্তা না করে তারা দিনের বেলা ক্যাম্পাস ফাস্টফুড, অথবা কোন দর্শনীয় স্থানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় প্রিয়জনের সাথে । বিনিময় করে নিজেদের মধ্যে প্রতি মুহুর্তের আবেগ-অনুভূতি অত্যন্ত গুরুত্ব সহকারে ।তারা শুধু মজা-আনন্দে মেতে থাকে আর ভবিষ্যতে বিয়ের পর কয়টা বাচ্চা নিবে কি নাম রাখা হবে তাদের সন্তানদের এই ভেবেই সময় পার করে দেয় ।তাদের সামনে যে, একটা কঠিন বাস্তব ভবিষ্যত অপেক্ষা করছে তা ভেবে তারা মোটেই সময় নষ্ট করতে চায়না ।অথচ পড়ালেখা শেষে যখন জীবনের কঠিন বাস্তবিকতার মুখোমুখি হতে হয়য় তখন তাদের কাছে তেঁতো লাগতে শুরু করে ।এক সময়ের অতি প্রিয় আবেগ ঘন নিরিবিলি সময় কাটানোর সঙ্গীকে খারাপ লাগতে শুরু করে একে অন্যের কাছে । ফলে তারা নিজেদের মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় এবং ক্যারিয়ার গঠনের প্রতি মনযোগী হয় । আশেপাশের বন্ধুদের দেখে তাদের কাছে মনে হয় প্রেম একটি অভিশাপ । যদি তারা আগে ভাগে প্রেমের সম্পর্কে না জড়াত তাহলে তারা ক্যারিয়ার গঠনে এগিয়ে থাকত এবং ভবিষ্যৎ উজ্জ্বল হত।

অপরদিকের ক্যাম্পাসে থাকা অবস্থায় বন্ধুদের মাঝে প্রেমের লুতুপুতু সম্পর্ক দেখেও যে ছেলেটি যৌবনের আবেগ সংযত করে উন্নত ক্যারিয়ার গড়ার আশায় কঠিন অধ্যাবসায়ের মধ্য দিয়ে পাশ করে বের হবার পরপর একটা ভালো চাকুরী পেয়ে গেছে সেও নিজেকে পুরোপুরি সুখী ভাবতে পারছেনা ! কারণ জীবনে কোনোদিন প্রেম না করতে পারার আক্ষেপ তাকে পরিপুর্ন শান্তি উপভোগ করতে দেয়না । তাই পরিপুর্ণ সুখ-শান্তি উপভোগ করার জন্য বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে । জীবনে প্রেম না করে নিজেকে সৎ রাখার দাবিদার ছেলেটি এখন কারো সাথে সম্পর্কে না জড়ানো কুমারী মেয়ে চায় ! কিন্তু বিধি বাম ! বিয়ের বাজারে তার চাহিদা মাফিক একজনকেও খুজে পাচ্ছেনা সে । একসময় হতাশায় আচ্ছন্ন হয়ে সেও ভাবতে শুরু করে আগেই যদি অন্য বন্ধুদের মত কোন একজন রমণীকে কথা দিয়ে রাখত .........

তাই কবিগুরুর ভাষায় বলতেই হয়," নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস"
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×