আমি সুমন দেবনাথ | আমার একটা ডাক নাম আছে .. জয় |এই নামের পিছনে হালকা একটা কাহিনী আছে ...
আমার মায়ের নাম জয়া | মা আর আমার ডাক নামটা খুব কাছাকাছি . মাঝে -মধ্যে তাই আগে বাসায় প্রবলেম হত , দেখা যেত মাকে ডাকলে আমি সাড়া দিতাম , আর আমাকে ডাকলে হয় তো মা | বড় হবার সাথে সাথে ডাক নামটা ডাকা পরে যায় ; এমন কি আমার educational certificate এ ও জয় নামটা নাই |
এখন দুরে থাকি , মাকে খুব মিস করি , মার কথা মনে পরে .. তাই নিজে থেকেই জয় নামটা যোগ করছি |
আমি হবিগঞ্জ থেকে আসছি | সেকানকার সরকারী বিদ্যালয় থেকে SSC পাস করছি ; আর আমার কলেজে হলো জালালাবাদ কেন্টনমেন্ট পাবলিক কলেজে | এখন শাহজালালে বিবিএ তে আছি।
আমি বই পড়তে খুব ভালবাসি, প্রচুর বই পরি | হুমায়ুন আহমেদ , জাফর ইকবাল , সুমন্ত আসলাম ... এদের লেখা আমার ভালো লাগে | james bond, sharlock homes , জুলে ভার্ন , তিন গোয়েন্দা , মাসুদ রানা , এই বই গুলি অনেক পড়েছি | তবে পুরনো দিনের ক্লাসিক বই গুলি পড়তে ভালো লাগে না | এই বই গুলি পরার সময় মনে হয় , এইগুলি আমাদের জন্য নয় , আমাদের বাপ-দাদাদের জন্য লিখা হইছে | কতবার এই বইগুলি পড়তে গিয়ে ও শেষ করতে পারি নাই ..
ঘুরে বেড়াতে খুব ভালো লাগে | ছুটিতে গেলে বন্ধুদের সাথে মাঝে মাঝে বেরিয়ে পরি | আর এখানে সপ্তাহের কোনো একদিন ভার্সিটি বাস এ করে টিলাগড় , লাক্খাতুরা, এইসব জায়গায় ঘুরতে যাই |
আমি ঘুমাতে ভীষণ পছন্দ করি , খুব ঘুমকাতুরে | ভালবাসি আড্ডা দিতে , বন্ধুদের পচাতে , আর স্বপ্ন দেখতে | আমি স্বপ্ন দেখি একদিন আমি খুব বড় হব ...
BBA তে ক্লাস করতে প্রথম দিকে আমার খুব খারাপ লাগত , কারণ তখন মাথায় মেডিকেল এ ভর্তি হবার পোকা ছিল | আর এখন আমার Re -Addmision এর কোনো চিন্তা নাই , আমি এটা দিচ্ছি না
এর একটা বড় কারণ এখানকার পরিবেশ আর বন্ধুদের ভালো লেগে গেছে |
আমার একটা বড় প্রবলেম আমি নিজেকে ঠিক ভাবে প্রকাশ করতে পারি , অনেক কিছু বলতে চাইলে ও বলতে পারি না | সবার সাথে easy হতে আমার একটু সময় লাগে |
আমি যে কিছু বলতে পারি না এটার সব থেকে বড় উদাহরণ :
আমি আমার বন্ধুদের কোনদিন বলি নাই তাদের কতটা ভালো লাগে , তাদের কতটা ভালবাসি | তবে সবকিছু বলতে হয় না , কিছু বুঝে ও নিতে হয় ....
তোদের যে ভালবাসি সেটা তো তোরা বুঝিস , আমি মনে-প্রাণে বিশ্বাস করি তোরা বুঝতে পারিস ...
সবার প্রতি ভালবাসা রইলো ...........
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


