somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২২ তম জন্মদিনে

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল বাজতেছে, ইচ্ছে করে প্রথম call টা receive করলাম না। আবার বাজতে থাকল, কিছুটা সময় পর কল receive করলাম। ঘুম জড়িত কন্ঠে বললাম “ কি হইছে ?? ঘুমাতে দিবি না নাকি ??”
‘শালা ,তোর না এগারটায় campus এ আসার কথা ? এখন ও ঘুমাস??”
আসতেছি , বলে call কেটে দিলাম।
ঘুম থেকে অনেক আগেই উঠছি। এই call টার জন্য অপেক্ষা করতেছিলাম।
কবির মামার টংয়ে দেখা হল। একসাথে বসে নাস্তা করলাম। কিছুটা গল্প হল।
ভাবছিলাম আজকে একসাথে বাইরে কোথাও খেতে যাব। কিন্তু এটা হল না। আজকে ও বাড়ি চলে যাবে। বেশ জরুরি দরকার । আমি তাই আর কিছু বললাম না। আমার জন্ম দিনে ও থাকতে পারবে না, ভেবে মনটা কিছুটা খারাপ ছিল। ওর ও দেখলাম কিছুটা খারাপ। কিন্তু ওর এই অল্প সময়টাই মনটা অনেক ভাল করে দিল।
এতক্ষন আমি আমার খুব প্রিয় একটা বন্ধুর কথা বলতেছিলাম।
Campus এ কিছুক্ষন অন্য বন্ধুদের সাথে আড্ডা দিলাম।
এরপর শাওনকে call দিলাম । আমার স্কুল জীবনের বন্ধু। ওকে অনেক আগে বলছিলাম পানসীতে খাওয়াব। কিন্তু সময় করতে পারতেছিলাম না। ভাবলাম আজকে যাই। ওকে পেলাম না। শালা study tour শেষ করে হবিগঞ্জে বিশ্রাম নিতেছে।
আমার আরেকটা বন্ধুর কথা মনে পড়লো। ওর জন্মদিনে অনেক কষ্ট করে treat আদায় করছিলাম। ভাবলাম ওকে আজ সেটা ফেরত দেয়া দরকার। ওকে call দিলাম। গতাকাল ওর final exam ছিল। ঘুমাচ্ছিল, বলল খুব ক্লান্ত এখন আসতে পারবে না। আমি বললাম ,ঠিক আছে।
মিনিট খানেক পরে আবার ও কল দিল। বলল, sorry রে। একদমই মাথায় ছিল না। আমি ,আসতেছি।
মিনিট পাঁচেক পর campus এ আসল। জন্মদিনের শুভেচ্ছা জানাল। একসাথে বসে কিছুটা গল্প করলাম। বেশ ক্ষিধা লাগছে। যাহোক কাউকে পাওয়া গেল। পানসীতে গেলাম । একসাথে খাওয়া দাওয়া করলাম।
যার কথা বললাম,এটা আমার আরেকটা খুব কাছের বন্ধু।
বেশ কয়েকটা স্কুল friend call দিল। শুভেচ্ছা জানাল। মনটা আনন্দে ভরে গেল। জ্যোতি, রাজু ...
আজকে তোদের খুব মিস করলাম।
সন্ধ্যার পর টিউশিনিতে গেলাম। আমার পিচ্ছি দুইটা student আরহাম আর আইমান। একটা ক্লাস 3 তে পড়ে আরেকটা ক্লাস 5 এ। আরহাম বেশ কয়েকটা comics এর বই নিয়ে এল আর আইমান ২টা গল্পের বই আর একটা চিপস্। আমাকে জন্মদিনের উপহার দিতে চায়। চিপসটা একসাথে ওদের নিয়ে খেলাম । বইগুলি তো আর নিয়ে আসা যায় না ,কথা দিলাম বইগুলি ওদের পড়ে শোনাব।
এরপর কল দিলাম varsity life এর কাছের কিছু বন্ধুকে। সৌরভ, পলাশ, সোহেল … এদের সাথে গেলাম আবার পানসীতে। রাতের খাবার খেলাম একসাথে।
মেস এ আসার পর সোহেল আসল খানিক্ষন পর। বলল সৌরভের রুমে যেতে হবে। গিয়ে দেখি বিশাল বড় একটা কেক নিয়ে তারা আমার জন্য অপেক্ষা করতেছে। কেক কাটা হল। গান গাওয়া হল, খানিকটা নাচানাচি হল আর হল জম্পেশ একটা আড্ডা। ধন্যবাদ বন্ধু ... শিশির, নোমান,চন্দন,সাদি,ওলি।
অসম্ভব সুন্দর একটা দিন কাটল।
বাস্তবতা এত সুন্দর হয়ত হয় না। হয় না এত নিখুতঁ আনন্দের। কিন্তু এটা ছিল আমার জন্ম দিন। তাই বাস্তবতার সাথে খানিকটা কল্পনা মেশালাম। আর রঙ্গিন করলাম এই দিনটাকে আমার মত করে।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×