সেই ছেলেটি
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৩-৪ দিন আগের কথা। রেস্টু্রেন্টে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটা ১০-১২ বছরের ছেলের দিকে চোখ পড়ল। ছেলেটাকে চেনা চেনা লাগতেছে। কিন্তু মনে করতে পারতেছি না কোথায় দেখছি। একটা হাফ প্যান্ট আর জার্সি পরে বসে আছে ছেলেটা। দেখেই বুঝা যাচ্ছে ফুটবল খেলে আসছে। বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। খুব হাসিখুশি লাগতেছিল ছেলেটাকে। এই ব্যাপারটা আমার খুব ভাল লাগে। কাউকে হাসি খুশি দেখলে কোন কারন ছাড়াই মন ভাল হতে শুরু করে।
আমি আবার ভাল করে তাকালাম। নিজের স্মৃতিশক্তির এই করুণ পরিনতি দেখে কিছুটা আতংকিত বোধ করলাম। নাহ,চিনতে পারলাম না।
আজকে বিকালের দিকে ক্যাম্পা্সে যাচ্ছিলাম। একটু তাড়া ছিল। হলের সামনে এসে রিকসা খুঁজতেছি। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল “মামা গেইটে যাবেন নাকি”?
পিছন ফিরে তাকালাম। সেই ছেলেটা। আজকে আর তার মুখে হাসি দেখলাম না। ক্লান্ত লাগতেছিল তাকে। এই পিচ্চি পিচ্চি ছেলেগুলিকে এইরকম কষ্টের কাজ করতে দেখলে খারাপ লাগে।
সবসময় এই অনুভূতিগুলি হয়ত কাজ করে না। মাঝে মাঝে বেশ তীব্রভাবে অনুভব করি। মায়া হয় এই ছোট বাচ্চাগুলির জন্য। তখন নিজেকে মানুষ ভাবতে ভাল লাগে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন