ঘুম যখন ভাঙল সূর্য তখন আমার দিকে অসীম আনন্দে আলোর ঝর্না ঝরাচ্ছে। ইচ্ছে ছিল আরো একটু ঘুমানোর কিন্তু হলো না, উঠে পরতে হলো। রোদেলা আলোর একটুখানি ছোঁয়া নিয়ে বারান্দায় দাড়াতেই প্রিয় গানের প্রিয় সুর টুকু শুনতে পেলাম, একটা অজানা ভালো লাগায় মনটা ভরে গেল।
আজ ছুটির দিন হলে অনেক মজা হতো। বারান্দায় বসে বসে রোদ্দুর খেতে পারতাম। গতরাতে একটা মুভি দেখেছিলাম "ব্রুস অলমাইটি",, মজার ছবি,, ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করতে পারে।
এখন আর লিখব না। পরে সময় নিয়ে লিখতে হবে। মানুষের যে কেন এত কাজ থাকে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


