আিম খুব অবাক হেয়িছ েফসবুেকর েলখাগুেলা পেড়। অসম্ভব ভােলা িলেখেছন সবাই। অেনক চলিত পিত্রকার েচেয় আপনােদর েলখায় আিম েবিশ ভরসা কির। কারন আপ্নারা স্রোেত গা ভাসান মানুষ নন। স্রোতের উলটো দিকে চলে নিজের বক্তব্য বলার মত সাহস আপনাদের আছে। তাই আপনাদের কাছে ঠিক এটা আশা করিনি। প্লীজ ভুল বুঝবেন না। শাওন কে দেবি বানানো বা শিলা/ নোভা/ নুহাশের ভালবাসা কে অসম্মান করা আমার উদ্দেশ্য নয়। আর গুলতেকিন তো সর্বজন শ্রদ্ধেয়া তাঁর নিজ ব্যক্তিত্তেই। আমি মানুষ হিসেবে শাওন এর চেয়ে গুলতেকিন কে অনেক বেশি শ্রদ্ধা করি,পছন্দ করি। আর হুমায়ুন আহমেদ কে ভালবাসি অন্য যে কার মতই। আমার কষ্ট হল, একটা সদ্য বিধবা মেয়ে তাঁকে আমরা এক কথায় কেন ডাইনী বানিয়ে দিচ্ছি। সামজিক নিয়মের বাইরে গিয়ে বাবার বয়সি বন্ধুর বাবাকে বিয়ে করে শাওন ভুল করেছেন, সমাজের চোখে অপরাধও । কিন্তু এই ভুল/অপরাধের অংশিদার তো আমাদের প্রিয় লেখক ও। তাই না? শাওন কিন্তু ধরম/আইন এর স্বীকৃতি নিয়েই এতদিন ধরে এই সম্পর্কটা পালন করেছেন। তাঁর পক্ষে সম্ভব ছিল প্রেম প্রেম ভাব দেখিয়ে নিজের আখের গুছিয়ে, ক্যারিয়ার গুছিয়ে , টাকা পয়সা হাতিয়ে সরে পড়া। এই ভয়ঙ্কর অসম্মান, সমালোচনা এবং ঘৃণার ভার না নিলেও পারতেন শাওন। একদমি যদি ভালবাসা না থাকতো কেন করলেন উনি এটা? শাওন হুমায়ুন যা করেছেন সেটা কে আমি সমর্থন করছি না।কিন্তু শাওন যদি অপরাধী/ পাপি হন তবে তাঁর ভাগ কিন্তু হুমায়ুন আহমেদ কেও নিতে হবে।আল্লাহ্ আমাদের প্রিয় মানুষটিকে শান্তি দিন। ওনার দোষ, অপরাধ এর বিচার এখন নাই করি। আসি শিলা/ নোভা/নুহাশ এর কথায়। ওদের পক্ষে শাওন কে মানা অসম্ভব। এবং ওদের জায়গায় থাকলে আমি ও একই আচরন করতাম। ওরা তো বরং অনেক ভদ্র আচরন করছে।আমি ওদের বিপক্ষে কোন কিছু বলছি না। ওদের দাবি, ওদের যুক্তি ১৫০% সঠিক । আমার খারাপ লাগা টা অন্য জায়গায়। সবাই(প্রায়) হুমায়ুন -শাওন এর বিয়ের জন্য একা শাওন কে ভিলেন বানিয়ে তাঁকে ডাইনী, পেত্নি, রাস্তার মেয়ে অনেক কিছু বলছে...বলুক। আপ্নারা কেন বলবেন? আমরা সুস্থ মানুষ, আমরা কেন বলব? কেন আমরা অসুস্থ প্রতিযোগিতায় ঘৃতাহুতি দেব... কার দাবি বেশি সন্তানদের / ২য় স্ত্রির? আমাদের সমাজে খুব প্রচলিত আচরন ২য় স্ত্রী মানেই সে খারাপ, সৎ মা মানেই ডাইনী। আমরা কেন ভুলে যাই যদি ১ম পক্ষের স্ত্রী /সন্তানদের প্রতি কোন অন্যায় কিছু হয়ে থাকে তাতে পুরুষটির দায়ভার সবচেয়ে বেশি। শাওন কে নিয়ে যে কথাগুলো উঠছে .........তার কতটা যুক্তিযুক্ত? মেয়েটা দীর্ঘ ৮ বছর মানুষটির সাথে সংসার করেছে, তার সন্তানের মা......তার প্রতি শাওনের অধিকার অন্য যে কোন স্বজনের চেয়ে কম হওয়া উচিৎ নয়। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইটা শাওন একাই লড়েছেন........। অন্য কেউ সঙ্গী হয়নি এই দীর্ঘ অন্ধকার পথে। অভিমান তো ছিলই, এবং তা যুক্তিযুক্ত। কিন্তু যে ভালবাসার টানে আজ সন্তান/স্বজনরা অভিমান ভুলে হুমায়ুন কে কাছে পেতে চাইছেন এই ভালবাসা তো তখন ও ছিল, তারা কেন অভিমান ভুলতে পারেননি তখন? জানি, সেটা সম্ভব ছিল না। তাই তাদের দোষ দেই না। তবে শাওন কিন্তু লোকের তিরজক দৃষ্টি, বাঁকা কথা, গাল-মন্দ, সমালোচনা সব সহ্য করেই আমাদের প্রিয় মানুষটির পাশে ছায়া হয়ে থেকেছেন। শুধু অর্থ, বিত্ত বা খ্যাতির লোভ হলে এত টা কি পারতেন? যদি ভালবাসা না থাকতো?গুলতেকিন এর ভালবাসা তো অনস্বীকার্য। হুমায়ুন হুমায়ুন হতেনই না গুলতেকিন না থাকলে। সে তরকে যাওয়াটাই মুর্খামি। দুঃখজনক হলেও সত্যি যে কোন ভাবেই হোক তাদের ভেতর ফাঁক তৈরি হয়েছিল যে ফাঁক শাওন দখল করেছেন। যে বয়সে শাওন হুমায়ুন এর প্রেম এ পরেন সেটা প্রেম এ পরার-ই বয়স। তা আবার এরকম একজন লেখকের.........।এটা ঠিক প্রেম নয়, মোহ। যেটা চাইলে লেখক অগ্রাহ্য করতে পারতেন, এড়াতে পারতেন। কেন পারেন্নি/করেন্নি, কার দোষ বেশি, কার কম, কে আগে এগিয়েছে, কে কাকে ফাকি দিয়েছে এসব তর্ক এখন অবান্তর।কিন্তু একই সাথে একজন সদ্য বিধবা মেয়ে, যার দুটি ছোট বাচ্চা আছে, যে নিজেও এই দীর্ঘ লড়াই এ শ্রান্ত, অসুস্থ তাঁকে বিনা বিচারে ডাইনী বানিয়ে দেয়া ঠিক মানবিক বোধহয় না। আমি মানছি, শাওন আরও অনেক সহনশীল হতে পারতেন, অন্তত এই সময় এ। শাওন নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারন তিনি মন থেকে জানেন আইন বা ধরম তাঁকে মেনে নিলেও সমাজের নিন্দার তীর তার দিকেই তাক করা। যার শক্তিতে তিনি এতোটা পথ চলেছেন, এত লড়াই করেছেন সেই মানুষটি -ই নেই, তাই তার পায়ের নিচে মাটিও গেছে সরে। এখন যে জেদ তিনি দেখালেন এটা শুধু অস্তিত্ব রক্ষার স্বার্থে- নিজের এবং বাচ্চাদের। এই জেদটুকুর হয়তো দরকার ছিল না, যদি চারপাশের মানুষ গুলো আরেকটু সহনশীল হেতন তবে হয়তো শাওন ও এই অকারন জেদ ধরতেন না, এত ভয় পেতেন না, এত নিরাপত্তাহীনতায় ভুগতেন না, হুমায়ুন এর পরিবার কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী নন, দায়ী আমরা সাধারন মানুষ, মিডিয়া ......যারা তাদের অসুস্থ কৌতূহলে শাওন কে শোকের সময় টুকুও না দিয়ে ব্যস্ত হয়ে গেছে প্লেনের টিকেট, কবরের জায়গা আর অধিকারের হিসেব নিয়ে। দেখুন, আমি নিজেও কিন্তু বলছি............।হুমায়ুন এর পরিবার আর শাওন! আমি ও বের হতে পারছি না এই অসুস্থ চিন্তার বৃত্ত থেকে!
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



