গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি
২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দাম বাড়ছে গ্যাস ও বিদ্যুতের। তবে কতোটা বাড়ছে বা সমন্বয় হচ্ছে, সেটি জানাতে বিকেলে ৪ টায় সংবাদ সম্মেলন ডেকেছে এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। জানা গেছে, নতুন দাম কার্যকর হবে পয়লা সেপ্টেম্বর থেকে।
বিইআরসি সূত্রে জানা গেছে, গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গড়ে ২৫ শতাংশ ও বিদ্যুতের দাম গড়ে সাত শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সবমিলিয়ে গ্যাসের দাম বাড়তে পারে ২০ থেকে ২৫ শতাংশ। তবে বিদ্যুৎ ও সার উৎপাদন ব্যবহৃত গ্যাসের দাম বাড়বে না। আর বাসাবাড়ি ও সেচ কাজে ৬০০ ইউনিটের নিচে ব্যবহৃত বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই দাম বৃদ্ধির বিষয়ে বিইআরসি গণশুনানি করে। এতে দাম বাড়ানোর পক্ষে কোনো যুক্তি খুঁজে পাওয়া যায়নি। এরপরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এতে দেশে বিদ্যুতের উৎপাদন খরচ আরও কমেছে। এই পরিস্থিতিতেও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
প্রতিদিনকার তথ্যপূর্ণ খবর জানতে
আমার ব্লগ একবার ঘুরে আসতে পারেন।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮
হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !
বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন