বৈঠার আঘাত খেয়ে চেঁচিয়ে উঠলো পানি
একটা দমকা ঢেউ তুলে বলল, থামো মিয়া
সেই সকাল থেকেই কুপিয়েই চলেছো
আমার দিকটা একটু ভাবো
বৈঠা হেসে বলল, থামলে তো চলবে না
নৌকা এখানেই রয়ে যাবে যে
তখন আবার বলবে ওটা সরাও, বোঝা বইতে পারছি না
পানি বলল, অতোসব বুঝি না
তুমি একটু থামো
তোমার আঘাতে আমার পিঠ জ্বলছে
বৈঠা রেগে গিয়ে বলল, কাজের সময় কানের কাছে
ঘ্যানর ঘ্যানর করো না তো
এবার পানিও রাগে ফুঁসে উঠলো
নৌকার তলায় ধ্রাম করে একটা ধাক্কা
দিয়ে বলল, ও বৈঠা ভাই, টাইটানিকের গল্প শুনেছো না?
না শুনলে অতি জলদি কারো কাছে শুনে নিও।
পানির কথা শুনে বৈঠার মুখটি শুকিয়ে গেল
কিন্তু সে থামলো না, থামলে তার চলবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


