somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জন হেনরি

১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন হেনরি নামটা চেনা চেনা লাগছে কি? ভার্জিনিয়ার জন হেনরি? হ্যাঁ, ঠিকই ধরেছেন “জাগরণের গান” নামক অ্যালবামের ৩৮ নম্বর গান “ নাম তার ছিল জন হেনরি”। ফকির আলমগীর এর কণ্ঠ। গানটা আমি আগে কখনো শুনিনাই। না আপনাদের ভ্রু কুঁচকানোর কিছু নাই এতে। বাংলা ভাষার সব গান আপনারাও শুনেন নাই, আমি নিশ্চিত। আমি এমন অনেক গানের কথা জানি, আপনারা সেগুলোর নামও শুনেন নাই জীবনে। যাই হোক, মূল বক্তব্য ছেড়ে দূরে চলে যাচ্ছি। জন হেনরির কথা বলছিলাম। আমি বিগত এক বছর যাবত গানটা প্রায়ই শুনি। অনেক বার শুনেছি। এই রোগ আমার পুরনো। আমি একবার যেই গান শুনতে শুরু করি সেটা শুনতেই থাকি। যতক্ষণ কানে ব্যাথা না হয় ততক্ষণ শুনি। জন হেনরির প্রসঙ্গে কেন আসলাম সেটা জানতে হলে আপনাদের একটু কষ্ট করে শেষ পর্যন্ত পড়তে হবে আশা করি ধৈর্যহারা হবেন না।

জন হেনরি একজন আমেরিকান লোকগাথার কিংবদন্তি। তাকে নিয়ে গল্পের জন্ম হয়েছিলো আফ্রিকান-আমেরিকান দিনমজুরদের মধ্যে। জন হেনরি রেলপথে স্টিল ড্রাইভারের কাজ করতেন,হাতুড়ি দিয়ে পাথর কাটা ছিলো তার কাজ। লোকগাথায় বলা হয় জন হেনরি যন্ত্রের সঙ্গে হাতুড়ি হাতে প্রতিযোগিতায় নেমে জিতেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন। তিনি শারীরিক ভাবে অন্য সবার থেকে শক্তিশালী ছিলেন। তিনি ছিলেন একজন কৃতদাস এবং জন্ম হয়েছিল সম্ভবত তেনেসায়(Tennessee)। ১৯ শতকের মাঝের দিকে তিনি আমেরিকার পূর্ব উপকুলে নির্মানাধীন রেলপথে স্টিল ড্রাইভারের কাজ নেন। একসময় নির্মাণকাজের সাথে সম্পৃক্ত প্রকৌশলী নির্মাণ এলাকায় নিয়ে আসে একটি স্টীম ড্রিল মেশিন। শ্রমিকরা কাজ হারানোর ভয়ে ক্রুদ্ধ হয়। হেনরি মেশিনকে হারাতে পারবেন বলে বাজি ধরেন। যন্ত্রের সাথে প্রতিযোগীতায় তিনি জিতে যান এবং অবসন্ন হয়ে শেষে মৃত্যুবরণ করেন।

জন হেনরি নামক এই চরিত্রটি আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। আমার বিবেক নামক অদৃশ্য একটা মাংসপিণ্ডে জন হেনরি অষ্টপ্রহর হাতুড়ী দিয়ে ঘা বসায়। আমার হৃদয়ে জন হেনরির অনুরণন আমাকে বারবার দগ্ধ করে। চোখ বন্ধ করে একটু ভাবুন তো আমরা সবাই হেনরির মত যন্ত্রের সাথে এক অস্থির প্রতিযোগিতায় মেতে উঠেছি কিনা। হেনরি জিতে যান এবং মারা যান। আমরা হেরে যাই এবং বেঁচে থাকি। আর আমরা হেরে যাই বলেই প্রতিদিন বসদের কাছে হাতির পঞ্চম পা, সাপের অদৃশ্য লেজ এবং আছিলা কঞ্চি হজম করি।

আমরা যেন বড় হয়ে হেনরির মত জিততে পারি এবং মারা যেতে পারি। হেরে গিয়ে বেঁচে থাকার কোন দরকার নাই। কঞ্চিখেকো অগৌরবের এই জীবন আমার চাইনা।

Red Salute to You John Henry………………..
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×