প্রতিরোধ ও প্রতিবাদের কবিতা লিখতে গিয়ে
আমাদের বাম বাহুতে উঁকি দিচ্ছে শোষিত শ্রমিকের
মাংসপেশী; আমাদের বাম হাতের তালুতে পড়েছে
অমসৃণ কড়া; যদিও মৌলবাদের তরবারির নিচে
আমাদের ডান হাতকে বলি দিতে হয়েছে।
পুঁজিবাদের এসিডে ঝলসে গ্যাছে আমাদের
ডান চোখ। যদিও বাম চোখে আমাদের
রঞ্জন রশ্মি; যা দিয়ে সহজেই আমরা নির্ণয়
করতে পারি মুখোশের অভ্যন্তরীন হায়েনা মুখ।
শুধু আমাদের দুটি পা-ই অক্ষত;
যাতে সভ্যতার মুখে জোড়া পায়ে
কষে লাথি মারতে পারি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



