আমার দুখিনী বর্ণমালায় বাঁধবো দুখের গান
দুঃখের সাথে সঙ্গম শেষে করবো দুঃখে স্নান
দুঃখ দিয়ে ছিনিয়ে আনবো দুঃখের অধিকার
দুঃখের সাথে আমাদের তাই আমৃত্যু অভিসার
তোমার মত দুঃখের সাথেও খেলবো লুকোচুরি
দুঃখের সাথে খুনসুটি বেঁধে চলবে হুড়োহুড়ি
দুঃখের কাছে স্বপ্নের সুদ ও আসল রাখব বন্ধক
দুঃখের সাথে গলাগলি ধরে ভুলবো সুখের শোক
আমাদের বুকের বালুচরে বসাবো দুঃখের মেলা
যেখানে অষ্টপ্রহর চলবে শুধু দুঃখ দুঃখ খেলা
হবে দুঃখেরই সাথে সহমরণ, তাই দুঃখেই বসবাস
কবিতা বেচে কিনলাম তাই সাধের দুঃখবিলাস
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



