বিছানায় দুটো বালিশ
একটির কোনই ভুমিকা নেই
কারন সে দম্পতি এক বালিশেই ঘুমায়।
কিন্তু নিয়তি এদিকে আড়ালে হাততালি দেয়-
সিটি বাজায়; তুমুল সাম্বা নাচ নাচে
রাজপথ থেকে বিপ্লব ছড়িয়ে পরে বিছানায়
বিছানা থেকে শরীরে; ভীষণ দ্রুততায়।
শরীরেরা হরতাল করে
বালিশ আলাদা হয়
একসময় বিছানা- এবং অবশেষে ঘরও।
অঞ্জনের গান তাদের দুজনেরি ভীষণ প্রিয়
পাশের ঘরে কবি ছোকরার প্লেয়ার এ বেজে উঠে
তুমুল আওয়াজে-----
“টেবিল ল্যাম্পের আধো অন্ধকারে
ভাঙ্গাচোরা মন দুটো গুমরে গুমরে মরে
দুজুনেই বসে থাকে হাত ধরবে বলে
কেউ মুখ ফুটে কিছু বলেনা”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




