আমার পেটে নাই ভাত, আমার টাক মাথায় হাত
আমার চ্যাংদোলা স্বপ্নেরা হয়ে গ্যাছে কাত
আরে রাখ তোর রবীন্দ্রনাথ
আমার আটআনার পান, আমার কবি হবার ভান
আমার ঘুমের ঘোরে শুধু দুঃস্বপ্নে স্নান
আরে রাখ তোর জীবনমুখী গান
আমার সস্তা বিড়ি, আমার রুচির ছিরি
আমার বিড়ির সাথে নাকি ক্যান্সার ফিরি
আরে রাখ তোর কবিতার ঝুড়ি
আমার পাকস্থলী, আমার রক্তের হোলি
আমার সারা অঙ্গে কলঙ্কের কালি
আরে রাখ তোর বিপ্লবী বুলি
আমার জীবনযন্ত্র, আমার গনতন্ত্র
আমার ধর্মের তাবিজে রাখা সাপের মন্ত্র
আরে রাখ তোর রাষ্ট্রযন্ত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




