somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অসংগতির ভিড়ে সংগতি শিরোনামঃ এএসপি বশির

২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই দেশে হাজারটা অসংগতির ভিড়ে একটা দুইটা সংগতি হঠাৎ করেই খবরের শিরোনাম হয়। সেগুলা দেখে মাঝে মাঝে খুব হাসি পায়। মাঝে মাঝে বুক ফেটে কান্নাও আসে। এই আমার সোনার দেশ। ঐ যে পতপত করে উড়ছে ত্রিশ লাখ সূর্যের রক্ত দিয়ে কেনা লাল সবুজের পতাকা।

একবার এক রিক্সাওয়ালা তার রিক্সায় ফেলে যাওয়া জনৈক ব্যক্তির লাখ দুয়েক টাকা ফেরত দিতে নাকি মাইকিং করেছিলেন। ভদ্রলোক পরে টাকা ফেরত পেয়ে সেই রিক্সাওয়ালাকে কিছু টাকা কৃতজ্ঞতা সরূপ উপহার হিসেবে দিতে চেয়েছিলেন। রিক্সাওয়ালা সেটা নিতে অস্বীকার করেন। ছেড়া জামার কলার ঝাঁকিয়ে সেই রিক্সাওয়ালা সেদিন বলেছিলেন, “করুনার উপহার আমার দরকার নাই। আমি খেটে খাওয়া মানুষ, ঘাম ঝড়িয়ে দুই পয়সা রোজগার করে খেতে পারবো।”

এর পরদিন সেই রিক্সাওয়ালা খবরের শিরোনাম হন। একবার ভেবে দেখেছেন এই দেশে অসঙ্গতি কেন খবর হয়না? কারন সেটাই স্বাভাবিক। খবর হবার কথা ছিল যদি সেই রিক্সাওয়ালা টাকাটা মেরে দিতো। অথচ খবর হয়েছিল তার সততার গল্প।

ইউটিউবে এএসপি বশির নামক এক পুলিশ অফিসারের বক্তব্য হঠাৎ খবর হল। তার সাহসিকতা আর ন্যায়ের পক্ষের কঠোর অবস্থানকে স্যালুট জানাই। কিন্তু খবর তো হবার কথা ছিল, যদি ঐ অফিসার নিজের দায়িত্ব আর শপথ ভুলে অন্যায়ের কাছে মাথা নত করতেন। আজব এক দেশ আমাদের। নচিকেতার “কোন এক উল্টো রাজার” গানটা মনে পড়ছে।

এই দেশের সব মানুষ দেখবেন একদিন এএসপি বশিরের মত অন্যায়কে রুখে দিবেন। সবাই একদিন সত্যি কথা নির্ভয়ে বলবে। অন্যায় আর অসংগতি হবে খবরের শিরোনাম, ন্যায় আর সংগতি নয়। এএসপি বশির শুরু করেছেন, এবার আমার, আপনার আর বাঁকি সবার পালা।

Let’s start right today and say………………….

“সাবাশ! সালাম তোমায় হাজার সালাম এএসপি বশির
অন্যায়ের কাছে নোয়াবো না মাথা, চির উন্নত মম শির”
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৪ রাত ১২:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×