আমার বিবেকে আজ অপ্রিয় শব্দের আর্তনাদ
বিবেক হঠাৎ ফাটিয়ে বোমা মেটাতে চায় সাধ
সমগ্র পৃথিবী যখন ফুটবল জ্বরে উঠছে ফুঁসে
নায়লা নাঈম ব্রাজিলের পতাকা গায়ে আঙ্গুল চুষে
সারা দিনরাত একই প্রলাপ বকছে বোকা বাক্স
বুদ্ধিজীবিরা জীবিকার খোঁজে করছে টক শো
আজ পরকীয়ার কোচিং খুলে বসেছে স্টার জলসা
তাই সংস্কৃতির হারিকেন হাতে খুঁজছি আমার মালসা
যে হাত দিয়ে ধরার কথা কলম কিংবা মেশিন
সে হাত আজ খোঁজে শুধু হ্যান্ডওয়াশ আর বেসিন
মৈথুনেই আজ তরুন সমাজ ব্যাবহার করে হাত
ফোনসেক্স আর ভিডিও চ্যাটে যাচ্ছে কেটে রাত
সব অফিস আজ ভরে গেছে ভাগ্নে আর শালায়
সন্ত্রাসী - পুলিশ পরস্পরকে দিচ্ছে মালা গলায়
জাতীয় সংসদ ভরে গেছে প্রতিবন্ধী আর লুলায়
সরকার আর বিরোধীরা পালাক্রমে বেলুন ফুলায়
সব সাপের একই বিষ, নৌকা কিংবা ধানের শীষ
চেয়ারে বসলে সব ঢোঁড়া সাপ, দন্তবিহীন নির্বিষ
দেশপ্রেম আর ধর্ম নিয়ে ব্যাবসা আজকে জমজমাট
তাই সব তন্ত্রের একই মন্ত্র, বলো মন্ত্রীত্ব জিন্দাবাদ
রক্তে রক্তে আর কতকাল বয়ে যাবে শীতলক্ষ্যা
বাংলাদেশে নাম বদলে কি হয়ে যাবে রক্তবক্ষা?
সারা দেশটাই হয়ে যাবে কি একটি নারায়ণগঞ্জ
সেদিন তোমার নরম মাটিই হবে আমার ফাঁসির মঞ্চ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





