আজ আমার মরবার কথা ছিল। যমদূত কয়েকবার এসে
সেলাম ঠুকে ঠুকে শেষমেশ বেরিয়ে গেছে আমার জীবনের
দরজা দিয়ে। আমি মরলে তোমার উনুনের জ্বালানি হবে
কে-এই কথা ভেবে। (যমদূতও তোমার কেনা গোলাম )
আমার রক্ত সঞ্চালনে দেখা দিয়েছিল ভীষণ বিশৃঙ্খলা; শ্বাস-
প্রশ্বাসের তালে তালে হৃদয়ের নাড়িভুঁড়ি হয়ে গেছিল তুমুল
ওলট পালট; প্রবল ঝড়ের পরে লণ্ডভণ্ড যাওয়া বৈদ্যুতিক
তারের মত অবস্থায় পরিনত হয়েছিল আমার ব্রেনের সমস্ত নার্ভ।
কিন্তু আমার যে আজ মরবার কথা ছিল! তোমার জন্মদিনে
তো উপহার হিসেবে পাঠানোর কথা ছিল আমার কফিন !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





