আজ আমার আপনার প্রতিরোধ করার সামর্থ্য নাই, তাই এই নীরব প্রতিবাদ। প্রোফাইল পিকচার কিংবা কাভার পিকচার বদলে, দুই এক লাইন প্রতিবাদমুখর
বা বিষাদমাখা স্ট্যাটাস দিয়ে আর নৃশংসতার বীভৎস সব ছবি শেয়ার করে সমবেদনা জানানো ছাড়া আর কীইবা করার আছে আমাদের?
আজ ধিক্কারের সমস্ত থুথু নিক্ষেপ করি জাতিসঙ্ঘের ভুমিকায়। ওবামা সহ অন্য সকল বিশ্বমোড়লদের নির্লিপ্ততায় ঘৃণার মুত্রত্যাগ করি তাদের আপাদমস্তকে। আর টুটি চেপে ধরতে চাই সেইসব সংস্থার যাদের মুখে আবিশ্রাম মানবতা আর মানবাধিকারের তুবড়ি ছোটে।
আজ আমার গায়ের সমস্ত লোম কাঁটা দিয়ে ওঠে, যখন দেখি পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এমনকি ইহুদীরাও “You don’t need to be a Muslim to stand for Gaza, you just need to be a human” অথবা “ I am a Jew and I want Israel to stop genocide in Palestine” লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করছে , সেখানে মধ্যপ্রাচ্যের তথাকথিত মুসলিম ভাইয়েরা কী নিশ্চিন্তেই না জ্বালানি তেলের সমুদ্রে সুখের অবগাহনে ব্যাস্ত আছেন। প্যালেস্টাইনের শিশুর হৃৎপিণ্ড যখন ব্যাবচ্ছেদ হয়, তখন তারা নারী আর পানীয়ে মশগুল।
মধ্যপ্রাচ্যের ঐ গণ্ডারগুলোকে ধিক্কার জানানোর কোন শব্দ বাংলা ভাষায় নাই। উই আর সরি ডিয়ার প্যালেস্টাইন।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




