ভোরবেলার একচুমুক আর্দ্র চুমু
আবেশিত রাখে আমায় সারাটা দিন
ক্লীব শরীর সম্মোহনের ঘোরে
কাটায় প্রহর নেশাতুর ভাবনাহীন
ভোরবেলার এক চুমুক আর্দ্র চুমু
মেঘলা আকাশে আনে সূর্যোদয়
তোমার চোখ হোকনা মেঘলা আকাশ
হবে তোমার ঠোঁট সূর্য নিশ্চয়
ভোরবেলার একচুমুক আর্দ্র চুমু
চুমু নয় যেন ঠোঁটে ধরে আছি খাচা
স্বপ্নের মাঝে অমরত্বের লোভে
তোষামোদে গন্ধম গিলেছি কাঁচা
ভোরবেলার একচুমুক আর্দ্র চুমু
পানীয়ে মিশিয়ে করেছি তুমুল পান
নেশার ঘোর কিছুতেই কাটছেনা
ঠোঁটে লেগে আছে এখনো তোমার ঘ্রাণ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




