ভালবাসা চলে গেছে লিটনের ফ্ল্যাটে
দেশপ্রেম দর্শক হয়ে ক্রিকেটের মাঠে
বিশ্বাসের বিকিকিনি ভণ্ডের হাটে
ধর্মের আশ্রয় অধার্মিকের গাঁটে
শিক্ষার বাল্যমৃত্যু ফলাফল ও পাঠে
স্বপ্নের ব্যাবচ্ছেদ নগরের ইট কাঠে
রাজনীতি পোল্টি খায় রাজাদের হাতে
পাবলিক মাইর খায় গতরে ও ভাতে
হে মহাকাল, আমি যাব কার সাথে?
গড্ডালিকা প্রবাহে নাকি অন্য কোন খাতে-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




