অবেলায় ঘুমায়া গেছ নাকি? ও আমার ময়না পাখি-
মালিকে কইছে এই ঈদেও বোনাস দিবেনা নাকি
কওতো সোনা, কোন উপায় আছে কি আর বাঁকি?
কেমনে কিনে দিব তোমার নতুন ড্রেস “পাখি”?
তুমি তো তাও দিনে দুইবার চুলায় আগুন জ্বালাও
তিনবেলা পেটে পড়ে দানা, না খাও কোর্মা পোলাও
আমার মায়ের ইফতার মেনু শুনেছ কি কোনদিন?
কেমনে সোনা “পাখি” কিনি কও না শুধে মা’র ঋণ
আমার বোনের ছেঁড়া আঁচল গড়াগড়ি খায় কাদায়
তোমারতো আছে মেলা, না হয় ময়লা লাগছে সাদায়
ন্যাংটা ভাইটির মুখ ভাসে শুধু, যখনি বন্ধ করি আঁখি
কেমনে সোনা কিনি কও এবার তোমার জন্য “পাখি”?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




