গোল্ডফিস গোল্ডফিস
তোর পশ্চাতদেশে ঢুকিয়ে প্রতিশ্রুতির বিষ
হায়েনার মুখোশ পরে ওরা আড়ালে বাজায় শিস
নেচে নেচে তুই ভোট দিতে যাস - নৌকা বা ধানের শীষ
ভোট ফুরালে তুই আল্লার মাল, কখনও রাবিশ আবার খবিশ
গোল্ডফিস গোল্ডফিস
ওরা তোকে কেনা দামে বেচে, আর তুই আহ্লাদে নাচিস
কোনদিন কি তুই খোঁজ রাখিস
তুই ওদের কাছে মানুষ নাকি জিনিস
কার স্বার্থে পিঁপড়ার মত জীবন দিস?
তোর লাশ নিয়েও চলে রমরমা ব্যাবসা
তুই কি শালা মানুষ নাকি মাকড়শা
মার্কা না মিললে তোর লাশ যায়না মর্গে
তুই শালা ভাবিস, মার্কা তোরে নিবে স্বর্গে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



